জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম
খেলা

মুশফিককে গণমাধ্যমে কথা বলতে বারণ

ক্রীড়া প্রতিবেদক: দলে না থাকা নিয়ে মিডিয়ায় মুখ খোলায় জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমকে আপাতত গণমাধ্যম থেকে দূরে থাকতে বলা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (১৮ নভেম্বর) তাকে কারণ দর্শানোর নোটিশ দেয় বিসিবি। পরে শুক্রবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় বোর্ডের শুনানিতে তাকে এই নির্দেশনা দেয়া হয়। এদিন সন্ধ্যায় বিসিবিতে আসেন মুশফিক।

মুশফিককে নিয়ে বিসিবিতে বোর্ড কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে বিসিবি’র একটি সূত্র নিশ্চিত করেছে, দুই পক্ষের আলোচনা শেষে বিষয়টি সমাধান হয়েছে। তবে মুশফিককে আপাতত গণমাধ্যম থেকে দূরে থাকতে বলা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

মুশফিককে কারণ দর্শানোর নোটিশ নিয়ে শুনানির আগে ক্রিকেট বোর্ডের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, নির্বাচকরা তাকে (মুশফিক) সম্মান দিয়েছিলেন। কারণ, দীর্ঘ সময় বাংলাদেশ দলকে সার্ভিস দিয়েছেন তিনি। তবে সেটি তিনি ধরে রাখতে পারেননি। তার কিছু মন্তব্য আমাদের নজরে এসেছে। এ জন্যই তাকে কারণ দর্শানোর জন্য ডাকা হয়েছে।

কিন্তু মুশফিকের দাবি, বিশ্রাম নয় তাকে পাকিস্তান সিরিজে টি-টোয়েন্টি দল থেকে বাদ দেওয়া হয়েছে।

তবে পাকিস্তান সিরিজে মুশফিকের না থাকা নিয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন বলেন, আমাদের পরপর চারটি টেস্ট আছে। পাকিস্তান সিরিজ দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু। তার পরপরই নিউজিল্যান্ডের সঙ্গে টেস্ট সিরিজ আছে। মুশফিক আমাদের অন্যতম সেরা ও গুরুত্বপূর্ণ ক্রিকেটার। আমরা চাচ্ছি মুশফিক যেন সেরাটা দিতে পারে। এ জন্য টি-টোয়েন্টি সিরিজে ওকে বিশ্রাম দিয়েছি।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা