খেলা

সিরিজ হারাল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপে ভরাডুবির পরও পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে ‘হাউজ ফুল’ দর্শকের সামনে ৪ উইকেটে হারের পর দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি ক্রিকেট সিরিজের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদশ। শুধু তাই নয় এই হারের কারণে সিরিজ হাতছাড়া করেছে টাইগার বাহিনী।

শনিবার (২০ নভেম্বর) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে এই পরাজয় বরণ করেছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। এর আগে দুপুরে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছেন দু’দল। তবে গত ম্যাচসেরা হাসান আলিকে বসিয়ে রেখে শাহিন শাহ আফ্রিদিকে নিয়ে নেমেছিল বাবর আজমের পাকিস্তান দল।

এর আগে টসে জিতে ব্যাটিংয়ে শুরুটা ভাল হয়নি টাইগার বাহিনীর। দুই ওপেনারকে হারিয়ে বিপদে মাহমুদউল্লাহ রিয়াদের দল। ম্যাচে শাহিন শাহ আফ্রিদির প্রথম ওভারেই গোল্ডেন ডাক মেরে সাজঘরে ফিরলেন সাইফ। তার পথই অনুসরণ করেন আরেক ওপেনার নাঈম শেখ।

এর মধ্যে পাওয়ার প্লেতে ৩৬ রান তোলা বাংলাদেশ ১০ ওভার শেষে ৩ উইকেটে তোলে ৬৪ রান। ততক্ষণে হাত খোলা শুরু করেন শান্ত, তার সঙ্গী অধিনায়ক রিয়াদ। চতুর্থ উইকেটে দুজনের জুটি থেকে আসে ২৮ রান। ভালো শুরুর ইঙ্গিত দেওয়া মাহমুদউল্লাহ ১২ রান করে হারিস রউফের বলে আউট হলে ভাঙে এই জুটি।

মাহমুদউল্লাহর বিদায়ের পর যেন ক্রিজে থাকতে চাইলেন না শান্ত। পরের ওভারেই শাদাবের ফুল লেংথ বল আলতো করে ড্রাইভ করলে বল যায় মিড অনের দিকে। বোলার শাদাব বাঁদিকে ডাইভ দিয়ে দুর্দান্তভাবে লুফে নেন ক্যাচটি। শান্ত আউট হন ৩৪ বলে ৪০ রান করে।

বাঁহাতি স্পিনার মোহাম্মদ নওয়াজকে ফিরতি ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেছেন মেহেদি হাসান। তিনি ৮ বলে ৩ রান করেন। শেষদিকে আমিনুল ইসলাম বিপ্লব অপরাজিত ৭ রানের কল্যাণে নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারানো বাংলাদেশ দল ১০৮ রানের পুঁজি পায়। ম্যাচ জয়ের সঙ্গে সিরিজ জিততে পাকিস্তানের প্রয়োজন ১০৯ রান।

পাকিস্তানের পক্ষে বল হাতে ২টি করে উইকেট নিয়েছেন শাহিন শাহ আফ্রিদি ও শাদাব খান। এছাড়া মোহাম্মদ ওয়াসিম, হারিস রউফ ও মোহাম্মদ নওয়াজের শিকার একটি করে উইকেট।

বাংলাদেশ একাদশ: নাঈম শেখ, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শেখ মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, আমিনুল ইসলাম ও তাসকিন আহমেদ।

পাকিস্তান একাদশ: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ নাওয়াজ, ফখর জামান, হায়দার আলী, শোয়েব মালিক, খুশদিল শাহ, শাদাব খান, হ্যারিস রউফ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও শাহিন শাহ আফ্রিদি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

দীঘিনালায় ২০০পিস ইয়াবাসহ আটক ৩

খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক ক...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন

লক্ষ্মীপুরে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৪৮ গ্রাহকের প্রায় সোয়া কোট...

পিরোজপুরে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার জেলা...

নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ফার্মেসি দোকানে ডেকে নিয়ে ধর্ষণের...

শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার আটক

মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা