ছবি: সংগৃহীত
খেলা

আফিফকে চরমভাবে আহত করলেন আফ্রিদি (ভিডিও)

ক্রীড়া প্রতিবেদক: মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে দুপুর দুইটায় দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে সিরিজ রক্ষার ম্যাচে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ।

শুরুতে টসে জিতে ব্যাটিংয়ে এলেও সুবিধা করতে পারেনি বাংলাদেশ। গত ম্যাচে হাসান আলির বিতর্কিত কাণ্ডে তার বদলি হিসেবে শাহিন শাহ আফ্রিদিকে নিয়ে খেলতে নামে পাকিস্তান।

সেই আফ্রিদিই বিতর্কিত এক কাণ্ড ঘটিয়ে বসলেন। নিজের প্রথম ওভারে ওপেনার সাইফকে আউট করলেও এরই মধ্যে আফিফকে আহত করা নিয়ে শুরু হয়েছে সমালোচনা।

আফ্রিদির বলে পিক আপ শটে দুর্দান্ত এক ছক্কা হাঁকান আফিফ। এতে ক্ষিপ্ত হন ওই পাকিস্তানি বোলার। ঘটনার রেশ শেষ হতে না হতেই আরও আক্রমণাত্মক ভঙ্গিতে পরের বল করেন আফ্রিদি।

পরের বলটি আফিফ সমীহ করে ছেড়ে দেন। আফিফের ডিফেন্সে বল ব্যাটে লেগে বোলার শাহিনের কাছেই ফিরে যায়। সেই বল কুঁড়িয়েই স্টাম্প ঢেকে থাকা আফিফের পায়ে সর্বোচ্চ শক্তি দিয়ে ছুঁড়ে মারেন আফ্রিদি। আঘাত পেয়ে মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়েন আফিফ।

তখন আফিফ ক্রিজের ভেতরেই ছিলেন। ওই মুহূর্তে পাক ফিল্ডাররা দৌঁড়ে আসেন। আফ্রিদি তখন হাত উঁচিয়ে ক্ষমা চাইলেন। এসময় পুরো স্টেডিয়াম তাকিয়ে ছিলো ঘটনা বুঝতে।

সাথে সাথেই দৌড়ে ছুটে আসেন বাংলাদেশের ফিজিও। আফিফকে শুশ্রূষা করে ঠিক করলে আবারও স্বাভাবিকভাবেই ব্যাট করেন আফিফ।

এর আগের ম্যাচে অশোভন আচরণ করে শাস্তির মুখে পড়েন পাক ডান-হাতি পেসার হাসান আলি।

শনিবার (২০ নভেম্বর) প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ১৭তম ওভারে বাংলাদেশের উইকেট-রক্ষক ব্যাটার নুরুল হাসান সোহানের সঙ্গে অখেলোয়াড়সুলভ আচরণ করায় হাসান আলিকে একটি ডিমেরিট পয়েন্ট দেয় আইসিসি।

হাসানের বিরুদ্ধে আইসিসির কোড অব কন্ডাক্টের লেভেল ওয়ান লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।

এদিকে প্রথম ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে না পারায় জরিমানা গুনতে হয়েছে বাংলাদেশকে। ম্যাচ ফি'র বিশ শতাংশ জরিমানা করা হয়েছে আফিফদের।

ক্রিকেট ভদ্রলোকের খেলা অথচ কতগুলো অভদ্র পাকিস্তানি রাজাকার শাবক এসেছে বাংলাদেশে। এটাকে কি ক্রিকেটিয় ভদ্রতা বলে?গতকাল করেছে হাসান আলী আজকে শাহীন আফ্রিদি,অথচ আফিফ তার জায়গা থেকে ইকটুও সামনে যাওয়ার চেষ্টা করেনি তবুও আক্রমনাত্মক থ্রো করেছে এটা কি ইচ্ছাকৃত না?

Posted by Nahid Hasan on Saturday, November 20, 2021

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবিতে শিক্ষক দম্পতির বিরুদ্ধে মার্ক টেম্পারিংয়ের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান...

ড. জন লি লিগ্যাসি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত বাংলাদেশি শিক্ষাবিদ

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ...

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক

দেশের বিভিন্ন এলাকায় প্রি-পেইড ও স্মার্ট বিদ্যুৎ মিটারের গ্রাহকদের মধ্যে অস্...

ঝালকাঠিতে কবি স্মরণ, যুক্ত ছিলেন তারেক রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ঝালকাঠিতে ভিডিও কনফারেন্স এর...

অসহায় বৃদ্ধের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন

মাদারীপুর শহরের পানিছত্র এলাকায় রাস্তার পাশে অজ্ঞাতপরিচয় পড়ে থাকা বৃদ্ধ হেমায়...

নানাবাড়িতে ৪ বছরের শিশুর মৃত্যু, হত্যার অভিযোগ বাবার 

মাদারীপুরের কালকিনি উপজেলার নানাবাড়িতে বেড়াতে গিয়ে চার বছর বয়সী শিশু হাফিজুর...

শাকিব খানের পোস্ট , ফিরছে টিম ‘বরবাদ’

বৃহস্পতিবার (২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করেন শাকিব...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানুন উপকারিতা ও ঝুঁকি

বর্তমানে ওজন নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে টানা ২৪ ঘণ্টা না খেয়ে থাকার প্রবণতা বাড়...

গণমিছিল সফল করার আহ্বান ১১ দলীয় ঐক্যের

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ১১ দলের ঘোষিত কর্মসূচি বাস্তব...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা