ছবি: সংগৃহীত
খেলা

ওয়ার্নার বিশ্বকাপের সেরা

স্পোর্টস ডেস্ক: ডেভিড ওয়ার্নার প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকে এনে দিলেন টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা। প্রতিটি ম্যাচেই দলের স্কোরবোর্ড সমৃদ্ধ করতে তার ভূমিকা ছিল উল্লেখ্য করার মতো। সে কারণেই পাকিস্তানের ক্রিকেটার বাবর আজমকে হটিয়ে বিশ্বকাপের সেরা ক্রিকেটার হয়ে উঠলের ওয়ার্নারই। ব্যাট হাতে সাত ম্যাচে তার সংগ্রহ দাঁড়ায় ২৮৯ রান।

সেমিফাইনালে বাদ পড়লেও ৩০৩ রান করে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম টুর্নামেন্টের সেরার পুরষ্কারের যোগ্য দাবিদার ছিলেন। কিন্তু তাকে হটিয়ে বিশ্বকাপের সেরা ক্রিকেটার নির্বাচিত হন ওয়ার্নার। রবিবার নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনালে ৫৩ রানের ইনিংস খেলা ওয়ার্নরাই মূলত জয়ের ভীতটা গড়ে দেন। ওই ভীতের উপর দাঁড়িয়েই মিচেল মার্শ ধ্বংস লীলা চালান। আর তাতেই ৭ বল আগে ৮ উইকেটে ম্যাচ জিতে যায় অজিরা। এর আগে পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালেও ওয়ার্নার খেলেন গুরুত্বপূর্ণ ৪৯ রানের ইনিংস।

ডেভিড ওয়ার্নার টুর্নামেন্ট সেরা হলেও ম্যাচ সেরার পুরষ্কার জিতেছেন মিচেল মার্শ। ৬ ম্যাচে তার সংগ্রহ ১৮৫ রান। রোববার দলের জয়ে দারুন এক বিস্ফোরক ইনিংস খেলেন তিনি। ৫০ বলে ৬ চার ও ৪ ছক্কায় মার্শ নিজের অপরাজিত ৭৭ রানের ইনিংসটি সাজিয়েছেন। গত কিছুদিন ধরেই দারুন ছন্দে আছেন এই ব্যাটার। বাংলাদেশের কঠিন উইকেটেও দারুন ব্যাটিং করে গেছেন মার্শ।

সানিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

ধামরাইয়ে কীর্তনের খিচুড়ি নিয়ে বিরোধ, যুবককে গুলি

ধর্মীয় কীর্তনের খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে বিরোধের...

গলার কাঁটা হয়ে দাঁড়ানো হাসিনাকে সরাতে ভারত ব্যস্ত, এমপি ফজলে হুদা

ভারতের সাথে বাংলাদেশের বিদ্যমান প্রত্যাবর্তন চুক্ত...

শীতের আমেজে নীরব ঘাতক উচ্চ রক্তচাপ!

শীতকাল মানেই অনেকের কাছে উষ্ণ চাদরের ওম আর গরম পানীয়ের চুমুকে গা এলিয়ে দেওয...

২৩ নভেম্বর মালিকদের প্রস্তাব ও ডিসেম্বরে কার্যকরের আশা মজুরি বোর্ডের

পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আগামী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা