ছবি: সংগৃহীত
খেলা

পাকিস্তানের বড় জয়

স্পোর্টস ডেস্ক: চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের পাকিস্তান দাপটের সঙ্গে খেলে যাচ্ছে। রোববার (৭ নভেম্বর) সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচেও জয় পেয়েছে পাকিস্তান।

স্কটল্যান্ডকে ৭২ রানে হারিয়েছে পাকিস্তান। ফলে ৫ ম্যাচের সবকটিতে জিতে ১০ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হলো পাকিস্তান। সেমিফাইনালে গ্রুপ-১ এ রানার্স-আপ হওয়া অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে তাদের। আগামী ১১ নভেম্বর টুর্নামেন্টের দ্বিতীয় সেমিতে মুখোমুখি হবে পাকিস্তান-অস্ট্রেলিয়া।

এর আগে আগামী ১০ নভেম্বর টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে খেলবে গ্রুপ ১ চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও গ্রুপ ২ রানার্স আপ নিউজিল্যান্ড।
শারজাহতে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামে পাকিস্তান। ১০ ওভারে ৫৯ রানের মধ্যে ২ উইকেট হারায় তারা। মোহাম্মদ রিজওয়ান ১৫ ও ফখর জামান ৮ রান করে ফিরেন।

রান রেট কম থাকায় পরবর্তীতে রানের গতি বাড়িয়েছেন অধিনায়ক বাবর আজম। ৪০ বলে টি-টোয়েন্টি ক্যারিয়ারের ২৪তম ও এবারের আসরে পঞ্চম ম্যাচে চতুর্থ হাফ-সেঞ্চুরি করেন তিনি। ৪৭ বলে ৫টি চার ও ৩টি ছক্কায় ৬৬ রান করে আউট হন বাবর। মাঝে ১৯ বলে ৩১ রানের ঝড়ো ইনিংস খেলেছেন মোহাম্মদ হাফিজ।

তবে শোয়েব মালিক শেষ দিকে স্কটল্যান্ডের বোলারদের ওপর তাণ্ডব চালিয়েছেন। ৬টি ছক্কা ও ১টি চারে মাত্র ১৮ বলে টি-টোয়েন্টি ক্যারিয়ারে নবম হাফ-সেঞ্চুরি তুলেছেন তিনি। বাবর ও মালিকের জোড়া হাফ-সেঞ্চুরিতে ২০ ওভারে ৪ উইকেটে ১৮৯ রানের সংগ্রহ পায় পাকিস্তান। শেষ ৮ ওভার থেকেই ১১৪ রান তুলে পাকিস্তান।

১৯০ রানের টার্গেটে ৪১ রানে ৪ উইকেট হারিয়ে লড়াই থেকে ছিটকে পড়ে স্কটল্যান্ড। শেষ পর্যন্ত বেরিংটনের হাফ-সেঞ্চুরিতে ২০ ওভারে ৬ উইকেটে ১১৭ রান করে ম্যাচ হাতে স্কটল্যান্ড। ৩৭ বলে ৪টি চার ও ১টি ছক্কায় অপরাজিত ৫৪ রান করেন বেরিংটন। পাকিস্তানের শাদাব খান ২টি উইকেট নেন। ম্যাচ সেরা হন মালিক।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা