ছবি: সংগৃহীত
খেলা

সেমির আশা বাঁচালো অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক: চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে অস্ট্রেলিয়া নিজেদের শেষ ম্যাচ জিতে সেমিফাইনাল খেলার আশা বাঁচিয়ে রাখলো। ম্যাচটি ওয়েস্ট ইন্ডিজ হেরেছে ৮ উইকেটে। এই হারের মধ্যদিয়ে ওয়েস্ট ইন্ডিজ এ আসর থেকে বিদায় নিলো।

অস্ট্রেলিয়া এই জয়ে ৫ খেলায় ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে গ্রুপ-১এ টেবিলের দ্বিতীয়স্থানে। ৪ খেলায় ইংল্যান্ড ৮ ও দক্ষিণ আফ্রিকার পয়েন্ট ৬। এ ম্যাচ হারা ওয়েস্ট ইন্ডিজ ৫ ম্যাচ খেলে ১ জয় ও ৪ হারে ২ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে থেকে বিশ্বকাপ শেষ করলো।

শনিবার (৬ নভেম্বর) আবু ধাবিতে টস জিতে প্রথমে বোলিং করতে নামে অস্ট্র্রেলিয়া। ব্যাট হাতে ইনিংস শুরু করে ওয়েস্ট ইন্ডিজকে উড়ন্ত সূচনার ইঙ্গিত দিয়েছিলেন ইউনিভার্স বস ক্রিস গেইল। আগের ৪ ম্যাচে ৩০ রান করা অফ-ফর্ম গেইল, ইনিংসের দ্বিতীয় ও তৃতীয় ওভারে দু’টি ছক্কা মারেন। কিন্তু ১৫ রানে পেসার প্যাট কামিন্সের শিকার হয়ে থামতে হয় তাকে। ওভারের শেষ দুই বলে ছক্কা মেরে ওয়েস্ট ইন্ডিজকে ১৫৭ রানের সংগ্রহ এনে দেন আন্দ্রে রাসেল।

জয়ের জন্য ১৫৮ রানের টার্গেটে চতুর্থ ওভারেই উইকেট হারায় অস্ট্রেলিয়া। ব্যক্তিগত ৯ রান করে ক্যারিবিয় স্পিনার আকিল হোসেনের বলে আউট হন অধিনায়ক অ্যারন ফিঞ্চ।
অধিনায়ককে হারানোর পর দলের রানের পালে হাওয়া দেন আরেক ওপেনার ডেভিড ওয়ার্নার। পাওয়ার-প্লেতে দলকে ৫৩ রান এনে দেন ওয়ার্নার। এরমধ্যে ২২ বলে ৪০ রানই ছিলো ওয়ার্নারের। হাফ-সেঞ্চুরিতে পৌঁছাতে ২৯ বল খেলেন । এবারের আসরে দ্বিতীয় ও ৮৬ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে ২০তম হাফ-সেঞ্চুরি করেন ওয়ার্নার।

ওয়ার্নারের হাফ-সেঞ্চুরির পর মারমুখী হয়ে উঠেন তিন নম্বরে নামা মিচেল মার্শ। হোসাইনের করা ১০ম ওভারে চার বল থেকে ১৫ রান নেয়া মার্শ ১৪তম ওভারে হাফ-সেঞ্চুরির দেখা পান। এজন্য ২৮ বল খেলেছেন মার্শ। এবারের আসরে প্রথম হলেও ৩৪ ম্যাচের টি-টোয়েন্টিতে পঞ্চম হাফ-সেঞ্চুরি করেন মার্শ।

ওয়ার্নার-মার্শের ঝড়ো হাফ-সেঞ্চুরিতে ম্যাচের লাগাম নিয়ে নেয় অস্ট্রেলিয়া। শেষ ৬ ওভারে ২৫ রান দরকার পড়ে অসিদের। এরপর ১৫তম ওভারে ১৭ ও ১৬তম ওভারে ৭ রান তুলে ওয়েস্ট ইন্ডিজের সমান রান তুলে ফেলে অস্ট্রেলিয়া।

তবে ১৬তম ওভারের শেষ বলে অকেশনাল বোলার গেইলের বলে আউট হন মার্শ। ওয়ার্নারের সাথে দ্বিতীয় উইকেটে ৭৫ বলে ১২৪ রানের ম্যাচ জয়ী জুটি গড়েন মার্শ। ৩২ বলে ৫টি চার ও ২টি ছক্কায় ৫৩ রান করেন তিনি।

তবে ১৭তম ওভারের দ্বিতীয় বলে চার মেরে দলের জয় নিশ্চিত করেন ওয়ার্নার। ৫৬ বলে ৯টি চার ও ৪টি ছক্কায় অপরাজিত ৮৯ রান করে ম্যাচ সেরা হন ওয়ার্নার। ওয়েস্ট ইন্ডিজের হোসাইন ও গেইল ১টি করে নেন। ৪ ওভার বল করে ৩৬ রান দিয়েও উইকেট পাননি শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামা ব্রাভো।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মেধাবী উদ্যোক্তারা পাবেন ৫ কোটি টাকা: প্রধানমন্ত্রী

দেশের সম্ভাবনাময় স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য বড় ধরনের আর্থিক সহায়তার ঘোষণা দি...

দেশে গড়ে প্রতিদিন ১০ খুন, বাড়ছে ছিনতাই-ডাকাতি

বাংলাদেশে সাম্প্রতিক সময়ে অপরাধ পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সং...

সুন্দরবনের ছোট জাহাঙ্গীর বাহিনীর ২৭ সদস্যের আত্মসমর্পণ  

অস্ত্র ও গুলি জমা দিয়ে কোস্টগার্ডের কাছে আত্নসমর্পণ করেছে সুন্দরবনের বনদস্যু...

ধরা পড়ে মাদক বহনকারীরা, সংসদে যায় কারবারিরা

মাদক মামলায় বারবার কেবল বাহক বা বহনকারীরা গ্রেপ্তার হলেও মূল কারবারিরা বিচারে...

রামপালে ৮০ জন প্রতিবেশীর ৮০ দুঃস্থকে সহায়তা  

রামপালে 'জয় অব গিভিং' এই প্রতিপাদ্যে ৮০ জন প্রতিবেশী ৮০ জন দুঃস্থ প্র...

আওয়ামীলীগ ছাড়লেন চেয়ারম্যান অ‌মিত হো‌সেনসহ ৯ ইউপি সদস্য

মাদারীপুর সদর উপজেলার কু‌নিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ‌মিত হো&z...

মোল্লাহাটে মাত্র ১'শ মিটার ড্রেনের অভাবে জলাবদ্ধতায় অর্ধশতাধিক পরিবার   

মাত্র ১০০ মিটার একটি ড্রেন। এতটুকু অবকাঠামোর অভাবেই বছরের পর বছর চরম দুর্ভোগে...

‘ক্যাশলেস পিরোজপুর’ কার্যক্রম ও ডিজিটাল ব্যাংকিং সেবার উদ্বোধন

ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে এবং গ্রাহকদের আধুনিক ব্যাংকিং সেবার সঙ্...

প্রযুক্তির অপব্যবহারে মানবপাচার ও চোরাচালান ঠেকাতে নতুন আইন কার্যকর

সংঘবদ্ধ অপরাধী চক্রের ডিজিটাল প্ল্যাটফর্ম ও প্রযুক্তির অপব্যবহার রোধ এবং মানব...

জলাবদ্ধতায় ঘরেই নবজাতকসহ প্রসূতির মৃত্যু

নোয়াখালীর হাতিয়ার নিঝুমদ্বীপে জলাবদ্ধতার কারণে সময়মতো হাসপাতালে নেওয়া সম্ভব ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা