ছবি: সংগৃহীত
খেলা

সেমির আশা বাঁচালো ভারত

স্পোর্টস ডেস্ক: টানা দ্বিতীয় জয়ে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে খেলার আশা বাঁচিয়ে রেখেছে ভারত। শুক্রবার (৫ নভেম্বর) সুপার টুয়েলভে গ্রুপ-২এ নিজেদের চতুর্থ ম্যাচে ভারত ৮ উইকেটে হারিয়েছে স্কটল্যান্ডকে। স্কটিশদের ৮৫ রানের গুটিয়ে দিয়ে ৩৯ বল খেলেই জয় তুলে নেয় ভারত।

এই জয়ে ৪ খেলায় ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ-২এ টেবিলের তৃতীয়স্থানে উঠলো ভারত। আর ৪ খেলায় জয়ের দেখা না পাওয়ায় টেবিলের তলানিতেই থাকলো স্কটিশরা।

দুবাইয়ে টস জিতে প্রথমে বোলিং করতে নামে ভারত। ৭ ওভারে ২৯ রানের মধ্যে স্কটল্যান্ডের উপরের সারির চার ব্যাটারকে প্যাভিলিয়নে ফেরত পাঠায় ভারতের বোলাররা। এরমধ্যে দু’টি নেন স্পিনার রবীন্দ্র জাদেজা। ১টি করে নেন দুই পেসার মোহাম্মদ সামি ও জসপ্রিত বুমরাহ।

ম্যাচ জয়ের জন্য ৮৬ রানের সহজ টার্গেট পায় ভারত। সেমির পথে ভারতের দুই বাঁধা নিউজিল্যান্ড ও আফগানিস্তান। তাই পয়েন্ট টেবিলে রান রেটের হিসেবে নিউজিল্যান্ড ও আফগানিস্তানকে টপকে যাবার সমীকরন মাথায় নিয়ে খেলতে নামে টিম ইন্ডিয়া। রান রেটে আফগানিস্তানকে টপকাতে হলে ৭ দশমিক ১ ওভারে এবং নিউজিল্যান্ডকে টপকাতে ৮ দশমিক ৫ ওভারে স্কটল্যান্ডের ছুঁড়ে দেয়া ৮৬ রান টপকাতে হবে।
রান রেটের সমীকরন মাথায় রেখে ইনিংস শুরু করেই ব্যাট হাতে ঝড় তুলেন ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও লোকেশ রাহুল। চতুর্থ ওভারেই ভারতের স্কোর ৫০ পার করেন তারা। প্রথম ওভারে ৮, দ্বিতীয় ওভারে ১৫, তৃতীয় ওভারে ১৬ ও চতুর্থ ওভারে ১৪ রান তুলেন রোহিত ও রাহুল।

পঞ্চম ওভারের প্রথম পাঁচ বলে ১৭ রান তুলেছিলেন রাহুল-রোহিত। তবে শেষ বলে রোহিতকে বিদায় দেন স্কটল্যান্ডের বাঁ-হাতি স্পিনার মার্ক ওয়াট। ১৬ বলে ৫টি চার ও ১টি ছক্কায় ৩০ রান করেন রোহিত। জুটিতে ৩০ বলে ১০টি চার ও ৩টি ছক্কায় ৭০ রান যোগ করেন রোহিত-রাহুল।

রোহিত ফিরে যাবার পর ষষ্ঠ ওভারে মাত্র ১৮ বলে হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন রাহুল। তবে ঐ ওভারে নামের পাশে ৫০ রান রেখে আউট হন রাহুল। ১৯ বল খেলে ৬টি চার ও ৩টি ছক্কা মারেন রাহুল।

দলীয় ৮২ রানে রাহুলের বিদায়ের পর ভারতের জয় নিশ্চিত করেন অধিনায়ক বিরাট কোহলি ও সূর্যকুমার যাদব। ছক্কা মেরে ভারতের জয় নিশ্চিত করেন সূর্য। এতে ৬ দশমিক ৩ ওভারেই জয় পেয়ে রান রেটে সমীকরনে আফগানিস্তান ও নিউজিল্যান্ডকে টপকে যায় ভারত। কিন্তু পয়েন্টের হিসেবে এখনো নিউজিল্যান্ডের পেছনেই টিম ইন্ডিয়া। কোহলি ২ ও সূর্যকুমার ৬ রানে অপরাজিত থাকেন। ম্যাচ সেরা হন ভারতের জাদেজা।

গ্রুপ পর্বে নিজেদের পঞ্চম ও শেষ ম্যাচে আগামী ৮ নভেম্বর নামিবিয়ার মুখোমুখি হবে ভারত। আর ৭ নভেম্বর গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে খেলবে স্কটল্যান্ড।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

মাছ-মুরগি-ডিমের দামে আগুন, নাকাল নিম্ন-মধ্যবিত্ত

রাজধানীর বাজারে নিত্যপ্রয়োজনীয় খাবারের দামে স্বস্তি ফিরছে না। বিশেষ করে মাছ,...

কোম্পানীগঞ্জে যুবদল নেতাকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের দাবিতে সমাবেশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

ছাত্রদল নেত্রীকে নিয়ে ছাত্রলীগ নেত্রীর পোস্ট ভাইরাল

রাজশাহী কলেজ ছাত্রদলের নেত্রী প্রীতি চৌধুরীকে নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী...

শিল্প উৎপাদনে গ্যাস-বিদ্যুৎ সংকট, বাড়ছে রপ্তানি ও কর্মসংস্থানের ঝুঁকি

গ্যাস ও বিদ্যুতের সংকট ক্রমেই দেশের শিল্প ও উৎপাদন খাতের জন্য বড় বাধা হয়ে উঠছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা