খেলা

টস জিতে ব্যাটিংয়ে আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের দ্বিতীয় গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে ‘দুধের শিশু’ খ্যাত আফগানিস্তান ক্রিকেট দল। এই ম্যাচের ওপর নির্ভর করছে ভারত ও নিউজিল্যান্ডের ভাগ্য।

রোববার (৭ নভেম্বর) বিকেলে টস জিতেছেন আফগান অধিনায়ক মোহাম্মদ নবী। তিনি জিতেই ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন। তবে নিউজিল্যান্ড টস জিতলেও একই ঘটনা ঘটতো বলে জানান কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন।

নিউজিল্যান্ড জিতে গেলে নেট রানরেট দিয়ে কোনো কাজ হবে না। বাক্সপেটরা গুছিয়ে দেশে ফিরে যেতে হবে ভারতীয় দলকে। অন্যদিকে আফগানিস্তান জিতলে ভালোভাবে আশা বেঁচে থাকবে। নিউজিল্যান্ড হারলেও তাদের সম্ভাবনা টিকে থাকবে। তখন তাকিয়ে থাকতে হবে নেট রানরেটের দিকে।

ম্যাচে আফগান দলে একটি পরিবর্তন এসেছে, শরফুদ্দিন আশরাফের পরিবর্তে খেলছেন মুজিব উর রহমান।

আফগানিস্তান একাদশ
হজরতউল্লাহ জাজাই, মোহাম্মদ শাহজাদ, রহমানুল্লাহ গুরবাজ, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবি (অধিনায়ক), মুজিব উর রহমান, গুলবাদিন নাইব, রশিদ খান, করিম জানাত, নাভিন-উল-হক, হামিদ হাসান।

নিউজিল্যান্ড একাদশ
মার্টিন গাপটিল, ড্যারেল মিচেল, কেন উইলিয়ামসন (অধিনায়ক), ডেভন কনওয়ে, গ্লেন ফিলিপস, জেমস নিশাম, মিচেল স্যান্টনার, অ্যাডাম মিলনে, টিম সাউদি, ইশ সোধি, ট্রেন্ট বোল্ট।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা