খেলা

দাঁড়াতে পারছে না ম্যানইউ

ক্রীড়া ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগে দাঁড়াতে পারছে না ম্যানচেস্টার ইউনাইটেড। ঘরের মাঠে লিভারপুলের কাছে কপোকাত হওয়ার পর টটেনহ্যামের বিপক্ষে জয়ে কিছুটা স্বস্তিতে ফেরা ক্রিস্টিয়ানো রোনালডোর দল হারল পরের ম্যাচ।

এবার চ্যাম্পিয়ন ও নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির কাছে ধরাশয়ী।

শনিবার ওল্ড ট্র্যাফোর্ডে ম্যানচেস্টার সিটির কাছে ২-০ গোলে হারের স্বাদ নিয়ে মাঠ ছাড়ে ইউনাইটেড। লিগে সবশেষ তিন ম্যাচের দুটিতে পয়েন্ট খোয়ালো রোনালডোরা।

ম্যানচেস্টার ডার্বির শুরুটা হোঁচট খেয়ে করে ওলে গানার শোলস্কায়ারের বাহিনী। এরিক বেইলির আত্মঘাতী গোলে ম্যাচের ৭ মিনিটে লিড নেয় সিটিজেনরা।

প্রথমার্ধের শেষ মিনিটে বার্নার্ডো সিলভার গোলে ব্যবধান বাড়িয়ে বিরতিতে যায় সিটি। লেফট ব্যাক জোয়াও কানসেলোর অ্যাসিস্ট থেকে বল পেয়ে ডান পায়ে কোনো রকমে শট নেন সিলভা।

বারের সাইড ঘেষে দাঁড়িয়ে থাকা গোলকিপার ডি গিয়ার গায়ে লেগে বল ফাঁক গলে চলে যায় জালে।

দুই গোলে পিছিয়ে থেকে আর ফেরা সম্ভব হয়নি ইউনাইটেডের। রোনালডোর একটি দারুণ ভলি শট রুখে দেন সিটির গোলকিপার এডারসন।

৬৮ শতাংশ বল দখলে রেখে বলা চলে দাপুটে জয়ের প্রশান্তি নিয়ে মাঠ ছেড়েছে পেপ গার্দিওলার বাহিনী।

এ জয়ে ১১ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে লিভারপুলকে হটিয়ে টেবিলের দুইয়ে চলে এসেছে সিটি। আর লিগে চার হারে ১৭ পয়েন্ট নিয়ে পাঁচে ইউনাইটেড।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সমগ্র বাংলাদেশ জ্বালানি তেলের তীব্র সংকটে

রাজধানীসহ সমগ্র বাংলাদেশ জ্বালানি তেলের তীব্র সংকটে । জ্বালানি তেলের লাইনেই স...

"যার সৎ সাহস নেই তার জন্য সাংবাদিকতা নয়’ – কাদের গনি চৌধুরী

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর মহাসচিব কাদের গনি চৌধুরী বলেছে...

আগের সরকারের মতই নখদন্তহীন থাকছে দুদক

অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশ বিল আকারে সংসদে উত্থাপন না করায় দুর্নীত...

পদ্মা থেকে মেঘনার ইলিশের স্বাদ বেশী: এ্যানি চৌধুরীর

বিএনপির যুগ্ম-মহাসচিব ও পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, প...

ভূপাতিত যুদ্ধবিমানের দ্বিতীয় ক্রুকে উদ্ধার করেছে যুক্তরাষ্ট্র

ইরানে যুক্তরাষ্ট্রের এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর নিখোঁজ সেই সামরিক কর্ম...

সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে অনুষ্ঠিত হবে। এর আ...

প্রধান মন্ত্রীর সাথে দেখা করলেন ভারতীয় হাইকমিশনার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয়...

নোয়াখালীতে নতুন টিউবওয়েলে জ্বলছে গ্যাসের আগুন

নোয়াখালীর চাটখিল উপজেলায় নতুন টিউবওয়েলে পানির সঙ্গে গ্যাস বের হওয়ার চাঞ্চল্যক...

মুন্সীগঞ্জে মা ও শিশু কল্যাণ কেন্দ্রের সামনে অবৈধ দোকানপাট, চরম ভোগান্তিতে রোগীরা

মুন্সীগঞ্জের মা ও শিশু কল্যাণ কেন্দ্রকে ঘিরে সড়কে গড়ে উঠেছে অসংখ্য অবৈধ দোকান...

"যার সৎ সাহস নেই তার জন্য সাংবাদিকতা নয়’ – কাদের গনি চৌধুরী

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর মহাসচিব কাদের গনি চৌধুরী বলেছে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা