খেলা

টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক: আজ মাত্র ৩ রানে জিতলেই সুপার টুয়েলভে খেলার সুযোগ পাবে বাংলাদেশ। সেই আশাকে বুকে ধারণ করে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বের শেষ ম্যাচে পাপুয়া নিউ গিনির (পিএনজি) মুখোমুখি হচ্ছে বাংলাদেশ।

প্রথমবারের মতো বিশ্বকাপে আসা পিএনজি নিয়ে ভিন্ন ছক টাইগারদের। প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে হারের পর দ্বিতীয় ম্যাচে ওমানকে হারিয়ে ঘুরে দাঁড়ায় লাল-সবুজের প্রতিনিধিরা। এবার পিএনজিকে ভালো ব্যবধানে হারালেই খেলতে পারবে মূল পর্বে। তবে মূল পর্বে বাংলাদেশ কোন গ্রুপের সঙ্গী হবে সেটা দেখতে হলে দিনের শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হবে।

আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় ওমানের আল-আমেরাত ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। ইতোমধ্যে দুই দলের মধ্যকার টস অনুষ্ঠিত হয়েছে। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। আগের ম্যাচের একাদশ নিয়ে মাঠে নামছে টাইগাররা। বড় লক্ষ্য গড়ে দিতেই ব্যাটিং নিয়েছেন বলে জানিয়েছেন রিয়াদ।

অন্যদিকে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামবে পিএনজি। আগের ম্যাচে একাদশে থাকা টনি উরার পরিবর্তে নেওয়া হয়েছে হিরি হিরিকে। এ ছাড়াও নোসাইনা পোকানার পরিবর্তে দলে ফিরেছে ডেমিয়েন রাভু।

বাংলাদেশের একাদশ: মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাঈম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মাহেদি হাসান, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন ও তাসকিন আহমেদ।

পাপুয়া নিউ গিনি একাদশ: আসাদ ভালা (অধিনায়ক), হিরি হিরি, চার্লস আমিনি, লেগা সিয়াকা, নরম্যান ভানুয়া, সেসে বাউ, সিমন আতাই, কিপলিন দোরিগা (উইকেটরক্ষক), কবুয়া ভাগি মোরেয়া, চাদ সোপার ও ডেমিয়েন রাভু।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব ও মোচা দখলের দাবি

বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ বাব আল-মান্দে...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা