খেলা

সুপার টুয়েলভে শ্রীলঙ্কা

ক্রীড়া প্রতিবেদক: আয়ারল্যান্ডকে ৭০ রানে হারিয়ে বিশ্বকাপের সুপার টুয়েলভ নিশ্চিত করেছে শ্রীলঙ্কা। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে 'এ' গ্রুপে পড়েছে দলটি। ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে ৭ উইকেটের বিনিময়ে ১৭১ রান সংগ্রহ করে লঙ্কানরা। জবাবে ব্যাট করতে নেমে ১০১ রানে গুটিয়ে যায় আইরিশরা।

১৭২ রানের টার্গেটে নেমে শেষ ১৬ রানে বার্লবার্নির দল হারায় ৬ উইকেট। ১৮.৩ ওভারে ১০১ রানেই গুটিয়ে যায় আয়ারল্যান্ড। ব্যাট হাতে অধিনায়ক বার্লবার্নি ২ চার ও ২ ছক্কায় ৪১ রান করেন। আর ক্যাম্ফের করেন ২৪ রান। বাকিদের কেউ দুই অঙ্কের কোটা ছুঁতে পারেননি। বল হতে শ্রীলঙ্কার মাহিশ থিকশানা ৩টি, চামিকা করুণারত্নে ও লাহিরু কুমারা ২টি করে উইকেট নেন। ১উইকেট ও ব্যাট হাতে ৭১ রানের ইনিংস খেলে ম্যাচসেরা নির্বাচিত হন হাসারাঙ্গা।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে আইরিশদের বোলিং তোপে ৮ রানেই তিন উইকেট হারায় শ্রীলঙ্কা। ৬ রানে চান্দিমাল ও শূন্যহাতে ফেরেন কুশাল পেরেরা ও অভিষ্কা ফার্নান্দো। চতুর্থ উইকেট জুটিতে ওপেনার পাথুম নিশানকা এবং ওয়ানিন্দু হাসারাঙ্গার ১২৩ রানের জুটিতে প্রতিরোধ গড়ে লঙ্কানরা।

হাসারাঙ্গার বিদায়ে ভাঙে এই বড় জুটি। ৪৭ বলে ১০ চার এবং একটি ছয়ে ৭১ রানের শৈল্পিক ইনিংস খেলেন হাসারাঙ্গা। এরপর ব্যাটিংয়ে এসে ১ রান করেই বিদায় নেন ভানুকা রাজাপাকশা।

১৯তম ওভারের শেষ বলে সাজঘরে ফেরেন নিশানকা। ব্যাট হাতে ৪৭ বলে ৬১ রান করেন তিনি। তার এই ইনিংসটি ৬টি চার এবং একটি ছয়ে সাজানো। পরের উইকেটে ব্যাট করতে নেমে ২ রান করেন চামিকা করুনারত্নে। ১১ বলে ২১ রানে অধিনায়ক দাসুন শানাকা এবং ১ রানে দুশমান্থ চামিরা অপরাজিত রয়েছেন।

আয়ারল্যান্ডের পক্ষে সর্বোচ্চ চারটি উইকেট পেয়েছেন জস লিটল। এছাড়া মার্ক আদায়ের দুটি এবং পল স্টার্লিং একটি উইকেট পেয়েছেন।

শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিশানকা, কুশল পেরেরা, দিনেশ চান্ডিমাল, অভিষ্কা ফার্নান্দো, ভানুকা রাজাপাকশা, দাসুন শানাকা(অধিনায়ক), চামিকা করুনারত্নে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুশমান্থ চামিরা, মহেশ থিকসেরা এবং লাহিরু কুমারা।

আয়ারল্যান্ড একাদশ: ফল স্টার্লিং, কেভিন ও’ব্রাইন, আন্ড্রে বালবির্নি, গ্যারেথ ডেলানি, কার্টিস ক্যাম্ফার, হ্যারি ট্যাক্টর, নেইল রক, সিমি সিং, মার্ক আদায়ের, জর্জ লিটল এবং ক্রেইগ ইয়াং।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতির শ্রদ্ধা

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের প্রত...

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...

মণিপুরে বিষাক্ত মদ পানে ১৫ জনের মৃত্যু

ভারতের মণিপুর রাজ্যের চান্দেল জেলার চাকপি কারংয়ে ভেজাল ও বিষাক্ত মদ পানে শোক...

দৌলতদিয়ায় এসআরবি’র অভিযানে ৬ লাখ টাকার হেরোইনসহ আটক

রাজবাড়ীর গোয়ালন্দে ২০০ গ্রাম হেরোইনসহ তুহিন মোল্লা...

রাজাপুরে যুবদল নেতা এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তা করলেন

ঝালকাঠির রাজাপুরে শুক্তাগড় ইউনিয়নের ৯টি শিক্ষাপ্রত...

সাভার-আশুলিয়ায় কাজে ফিরেছেন শ্রমিকরা, ২১ কারখানা বন্ধ, ২৫টিতে ছুটি

তৈরি পোশাক খাতের শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণস...

শ্রমিকদের বেতন বাড়লে বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলম

পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে শ্রমিক অধ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা