খেলা

সেমিফাইনাল খেলবো আমরা

ক্রীড়া প্রতিবেদক: টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ সেমিফাইনাল খেলবে বলে আশা খালেদ মাহমুদ সুজনের। আগামী ১৭ অক্টোবর ওমানে পর্দা উঠছে আসরটির। এই সাবেক অধিনায়কের বিশ্বাস, সংযুক্ত আরব আমিরাত ও ওমানের বিশ্বকাপে সেমিফাইনাল খেলবে বাংলাদেশ।

রোববার (১০ অক্টোবর) বিভিন্ন বিভাগীয় কোচদের সঙ্গে বৈঠক শেষে বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে সুজন বলেছেন, আমার প্রত্যাশা সবসময় ভালো। আমি চিন্তা করি, বাংলাদেশ নিজেদের সেরাটা খেলবে। আমি বলেছি, বাংলাদেশ সেমিফাইনাল খেলবে। আমি এটাই বিশ্বাস করি। আমাকে অনেকেই প্রশ্ন করতে পারে, নিউজিল্যান্ড, ভারত, শ্রীলঙ্কা ও পাকিস্তানের মতো বড় বড় দল থাকতে আমরা কীভাবে সেমিফাইনাল খেলবো? আমি বলবো- এই সংস্করণটা এমন একটা সংস্করণ যে কেউ এখানে হারাতে পারেন। আমরা কিন্তু এর আগেও ভারতের সঙ্গে এ সংস্করণে জিততে জিততে হেরেছি। জেতা ম্যাচ আমরা হেরেছি। বারবার তো আমরা এক ভুল করবো না।

সুজন বলেন, আমাদের দলে মুশফিক, সাকিব, রিয়াদ (মাহমুদউল্লাহ), মোস্তাফিজ- যারা সিনিয়র প্লেয়ার আছে। টপ অর্ডার জ্বলে উঠলেই আমরা ভালো করতে পারবো। আমি মনে করি, লিটন এখন অনেক পরিণত। নাঈম শেখও ভালো। ওরা যদি জ্বলে ওঠে আমাদের আটকানো মনে হয় মুশকিল হবে।

১৭ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ অভিযান। এর আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। যার প্রথমটি শ্রীলঙ্কার বিপক্ষে মঙ্গলবার, দ্বিতীয়টি বৃহস্পতিবার আয়ারল্যান্ডের বিপক্ষে। প্রস্তুতি ম্যাচে সেরা একাদশ খেলানো জরুরি বলে মনে করেন সাবেক এই অধিনায়ক, শেষ ম্যাচে সাকিব-মোস্তাফিজ-রিয়াদ খেলেনি। এদের তো টিমের সঙ্গে খেলতেই হবে। সবাই পরীক্ষিত ক্রিকেটার। তবে আমি মনে করি ১৭ তারিখ মাথায় রেখে যে দলটা সাজাবে ম্যানেজমেন্ট, সেই টিমটাকেই দুটি প্রস্তুতি ম্যাচ খেলালে ভালো হবে।

বিশ্বকাপে বাড়তি ক্রিকেটার হিসেবে রুবেল হোসেনকে রেখে দেওয়ার পাশাপাশি আমিনুল ইসলাম বিপ্লবকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট। ঠিক কী কারণে এমন সিদ্ধান্ত, এই প্রশ্নে সুজন বলেছেন, আমি এটি পুরোপুরিভাবে বলতে পারবো না। দলের নির্বাচকদের ব্যাপার। ওখানে বুঝেই উনারা সিদ্ধান্ত নিয়েছেন। হয়তো বা রুবেলকে প্রয়োজন, এজন্য রুবেলকে রাখা হয়েছে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা