খেলা

অ্যাশেজের জন্য ইংল্যান্ডের দল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: কোয়ারেন্টিন নিয়ে অস্ট্রেলিয়া সরকারের কড়া নিয়মকানুন। চলাফেরায় বিধিনিষেধ তো আছেই, লম্বা অ্যাশেজ সিরিজে পরিবারও সঙ্গে রাখা যাবে না। ব্যস, ইংল্যান্ডের খেলোয়াড়রা বেঁকে বসলেন। অধিনায়ক জো রুট থেকে শুরু করে সহ-অধিনায়ক জস বাটলারের শর্ত ছিল, অস্ট্রেলিয়া সফরে পরিবার সঙ্গে চান তারা। অনেক জলঘোলার পর অবশেষে তার সফরে সম্মত হয়েছেন। তাই অস্ট্রেলিয়া সফরের জন্য শক্তিশালী স্কোয়াডই ঘোষণা করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

যদিও এই অ্যাশেজেও থাকছেন না বেন স্টোকস। মানসিক অবসাদে ক্রিকেট থেকে আপাতত বাইরে আছেন এই অলরাউন্ডার। ১৭ সদস্যের দলে জায়গা হয়নি আরেক অলরাউন্ডার স্যাম কারেনের। আইপিএপে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে খেলার সময় পিঠের নিচের দিকের চোটে পড়েছেন তিনি। আইপিএলের সঙ্গে বিশ্বকাপ শেষ হয়ে যাওয়া কারেন নেই অস্ট্রেলিয়া সফরেও।

৩৯ বছর বয়সী জেমস অ্যান্ডারসন পঞ্চমবার যাচ্ছেন অ্যাশেজ সিরিজে। গত আগস্টে ভারতের বিপক্ষে প্রথম টেস্টে কাফ ইনজুরিতে পড়া স্টুয়ার্ট ব্রড সেরে উঠেছেন। ডানহাতি পেসার ওলি রবিনসন প্রথমবার অস্ট্রেলিয়া সফরে যাচ্ছেন। পেস আক্রমণে আরও আছেন ক্রিস ওকস, ক্রেগ ওভারটন ও মার্ক উড। আর স্পিন বিভাগে রয়েছেন জ্যাক লেচ ও্ ডম বেস।

ব্যাটিং ইউনিটে মাত্র তিন ব্যাটসম্যানের অভিজ্ঞতা আছে অস্ট্রেলিয়ার মাটিতে খেলার। তারা হলেন রুট, জনি ‍বেয়ারস্টো ও ডেভিড মালান। জ্যাক ক্রলিকে ব্যাকআপ হিসেবে রাখা হয়েছে দুই ওপেনার রোরি বার্নস ও হাসিব হামিদ। তাদের সঙ্গে মিডল অর্ডারে আছেন ড্যান লরেন্স ও ওলি পোপ।

৮ ডিসেম্বর ব্রিসবেন টেস্ট দিয়ে শুরু অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের অ্যাশেজ লড়াই। পাঁচ ম্যাচ সিরিজের মহারণ শেষ হবে ১৪ জানুয়ারি পার্থ টেস্ট দিয়ে।

ইংল্যান্ডের অ্যাশেজ স্কোয়াড: জো রুট (অধিনায়ক), হাসিব হামিদ, রোরি বার্নস, জ্যাক ক্রলি, জস বাটলার (উইকেটকিপার), ওলি পোপ, ডেভিড মালান, জনি বেয়ারস্টো, ড্যান লরেন্স, ওলি রবিনসন, ক্রিস ওকস, ক্রেগ ওভারটন, ডম বেস, জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড, মার্ক উড, জ্যাক লেচ।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সুবি...

পুরোনো ইঞ্জিনে বাংলাদেশ রেল: বাড়ছে বিলম্ব ও দুর্ঘটনার শঙ্কা

বাংলাদেশ রেলওয়ের অন্যতম বড় সংকট এখন লোকোমোটিভ বা ইঞ্জিনের ঘাটতি। কয়েক দশক ধরে...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

দেশজুড়ে চলমান ভ্যাপসা গরম ও মৃদু তাপপ্রবাহ থেকে স্বস্তি মিলতে যাচ্ছে। সক্রিয়...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

মাদারীপুরে ভেজাল খাদ্যপণ্য বিক্রি, দুইজনের কারাদণ্ড ও জরিমানা      

মাদারীপুরে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে পাঁচ...

পল্লবীতে মুখে বালিশ চেপে অজ্ঞান করে কিশোরীকে ধর্ষণ 

রাজধানীর পল্লবীতে ১৪ বছরের এক কিশোরীকে মুখে বালিশ চেপে অজ্ঞান করে ধর্ষণের অভি...

কর্ণফুলী টানেলে ১৬১৬ কোটি টাকার অনিয়ম: আইএমইডি

কর্ণফুলী টানেল নির্মাণ প্রকল্পে ১ হাজার ৬১৬ কোটি টাকার আর্থিক অনিয়মের তথ্য উঠ...

লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

দেশের বিশিষ্ট লেখক, গবেষক ও শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা