ছবি: সংগৃহীত
খেলা

ওমান গেলো বাংলাদেশ ক্রিকেট দল

নিজস্ব প্রতিনিধি: মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দর সাইক্লোন শাহিনের জন্য সকল ফ্লাইট ওঠা-নামা স্থগিত করে। এতে বাংলাদেশ ক্রিকেট দলের নির্ধারিত সময়ে ওমান যাওয়া অনিশ্চিয়তায় পড়ে। অবশেষে সকল বাধা কাটিয়ে রোববার (৩ অক্টোবর) দিনগত রাত সাড়ে ১২টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক ফ্লাইটে ওমানের উদ্দেশে ঢাকাত্যাগ করেন মাহমুদউল্লাহরা।

তবে এই ফ্লাইনে সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান ও লিটন দাস ছিলেন না। সাকিব-মোস্তাফিজ আইপিএল খেলার জন্য দুবাইয়ে রয়েছেন। তারা ৯ অক্টোবর দলের সঙ্গে যোগ দেবেন। আর লিটন গত বুধবারই স্ত্রীসহ ওমান চলে যান।

ওমান আবহাওয়া অফিস জানায়, ঘূর্ণিঝড় ‘শাহিন’র তাণ্ডবে আরব সাগরের পানি ৫ থেকে ১২ মিটার উচ্চতা দিয়ে প্রবাহিত হয়েছে। ভারি বর্ষণে দেশটির দক্ষিণ ও উত্তরের অনেক এলাকা ডুবে গেছে।

ওমানের রাজধানী মাস্কাটের পরিস্থিতি ভালো না হওয়ায় সেখানের আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ করে দেয়া হয়। তবে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে বিমানের সূচি নতুন করে দেওয়া হয়। সব মিলিয়ে তাই বৈরি আবহাওয়া সঙ্গী করেই ওমান গেছে বাংলাদেশ দল।

বাংলাদেশ দল ১৬ অক্টোবর এক বেলা অনুশীলন করে বিশ্বকাপ মিশন শুরু করবে। ১৭ অক্টোবর টাইগারদের বিশ্বকাপের প্রথম ম্যাচ স্কটল্যান্ডের বিপক্ষে। ১৯ অক্টোবর স্বাগতিক ওমানের বিপক্ষে, ২১ অক্টোবর পাপুয়া নিউগিনির বিপক্ষে। বাছাই পর্ব পার হলে পরদিনই রওয়ানা দিতে হবে আরব আমিরাতের উদ্দেশে। সেখানে ২৫ অক্টোবর আফগানিস্তান ম্যাচ দিয়ে বাংলাদেশের মূল বিশ্বকাপ শুরু হবে।

বাংলাদেশের বিশ্বকাপ দল: মাহমুদউল্লাহ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন দাস, আফিফ হোসেন, নাঈম শেখ, নুরুল হাসান সোহান, শামীম হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ।

রিজার্ভ: রুবেল হোসেন ও আমিনুল ইসলাম বিপ্লব।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

তিন বর্ষের সিলেবাসে হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা

২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণের সময়সূচি ও...

ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শরী’আহ সুপা...

কুষ্টিয়ায় ডিজিটাল প্লাটফর্মের নিরাপদ ব্যবহার সচেতনতায় সভা

ডিজিটাল প্লাটফর্মের নিরাপদ ব্যবহার সম্পর্কে সচেতনত...

স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ

বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমতে পারে—এমন আশঙ্কা জোরালো হচ...

নবজাতক সন্তানসহ নিরাপত্তা ঝুঁকিতে মানসিক ভারসাম্যহীন এক মা

কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের মাদাজালফাড়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা