খেলা

বাংলাদেশের পেনাল্টিকে তুচ্ছ-তাচ্ছিল্য ভারতের

ক্রীড়া প্রতিবেদক: বাংলাদেশ-ভারত ফুটবল ম্যাচে থাকে ভ্ন্নি আমেজ। সেই ম্যাচ যদি হয় সাফ চ্যাম্পিয়নশিপ সেই উন্মাদনার মাত্রা বাড়ে আরও বেশি। ম্যাচের আগেই উত্তেজনা বাড়িয়ে দিলেন ভারতের ক্রোয়েশিয়ান কোচ ইগর স্টিমাচ।

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের পেনাল্টিকে ‘ফানি’ হিসেবে আন্তর্জাতিক মিডিয়ায় মন্তব্য করেছিলেন ভারতের ক্রোয়েশিয়ান কোচ ইগর স্টিমাচ। রোববার (৩ অক্টোবর) ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনের শুরুটাও করেছেন তিনি বাংলাদেশের পেনাল্টিকে ফানি হিসেবে আখ্যায়িত করেন।

বাংলাদেশের পেনাল্টি কেন ফানি এক প্রশ্নে তিনি বলেন, ঘটনা যা ঘটেছে বক্সের বাইরে এবং স্ট্রাইকাররা ও ডিফেন্ডারের মধ্যে অনেক দূরত্ব ছিলো।

সিরিয়ান রেফারি লঙ্কান ডিফেন্ডার ডাকসনের হ্যান্ডবলকে পেনাল্টির বাঁশি বাজিয়েছেন এবং তাকে দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়েছেন। প্রতিবেদকের এই মন্তব্যের পর ভারতের কোচের মন্তব্য, আপনি এটি নিয়ে স্টোরি বানাতে চান। আমি ফানি পেনাল্টি বলেছি, এটাই লিখুন। এখন পরের ম্যাচ নিয়ে আলোচনা করুন।

ভারতের কোচের সংবাদ সম্মেলনের আগে বাংলাদেশ সংবাদ সম্মেলনে অংশ নেয়। সেই সম্মেলনে এসেছিলেন অধিনায়ক জামাল ভূঁইয়া। আন্তর্জাতিক মিডিয়ায় ভারতের কোচের পেনাল্টি নিয়ে এমন মন্তব্য নিয়ে অধিনায়ককে প্রশ্ন করা হয়েছিলো।

তিনি বলেন, এটা তার মতামত। আমাদের মানসিক চাপে রাখার জন্য বলতে পারেন।

ভারতীয় কোচ বাংলাদেশের পেনাল্টি নিয়ে সোচ্চার থাকলেও প্রতিপক্ষ শ্রীলঙ্কান কোচ অবশ্য ম্যাচের পর রেফারির সিদ্ধান্ত নিয়ে বেশি কিছু বলেননি।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা