নাসির হোসেন
খেলা

সুখবর পেলেন নাসির হোসেন

স্পোর্টস ডেস্ক: বিয়ে নিয়ে জটিলতায় আবারও ‘টক অব দ্য কান্ট্রি’ ক্রিকেটার নাসির হোসেন। তামিমা সুলতানা তাম্মীর সঙ্গে তার বিয়ে বৈধভাবে অনুষ্ঠিত হয়নি বলে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন।

এ নিয়ে চরম বিপাকে পড়েছেন নাসির। আর এই খারাপ সময়ের মধ্যেই সুখবর পেয়েছেন নাসির হোসেন।

আসন্ন জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) জন্য ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষায় উতরে গেছেন এ অলরাউন্ডার। ইয়ো ইয়ো টেস্টে পেয়েছেন ১৭ নম্বর।

শনিবার (২ অক্টোবর) মিরপুরে ফিটনেস টেস্টে অংশ নেন এনসিএলে খেলার অপেক্ষায় থাকা ক্রিকেটাররা। দলগুলোর প্রাথমিক স্কোয়াডে থাকা ক্রিকেটাররা ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হলে মূল স্কোয়াডে জায়গা পাবেন।

অর্থাৎ এনসিএলে খেলতে আর কোনো বাধা রইল না নাসিরের।

এর আগে এনসিএলের জন্য গত মার্চে ইয়ো ইয়ো টেস্টে নাসির পেয়েছিলেন ১৭.১। তবে তার আগে বিসিবি প্রেসিডেন্টস কাপ ও বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের মাঝখানে বিপ টেস্টে কম স্কোর তোলায় সমালোচিত হয়েছিলেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা