ক্রিকেটার নাসির হোসেন। ছবি: সংগৃহীত
খেলা

ফিটনেস টেস্টে পাস নাসির

স্পোর্টস ডেস্ক: জাতীয় দলে একসময় নিয়মিত মুখ ছিলেন তিনি। এরপর নানা অপ্রাসঙ্গিক কার্যক্রমে নামের পাশে ব্যাডবয় উপাধি লেগে যায় ক্রিকেটার নাসির হোসেনের। যার নারী ভক্ত কিংবা বান্ধবী নিয়ে নানা মুখরোচক গল্প ছড়িয়েছে বিভিন্ন সময়। তবে সব বিতর্কের অবসান ঘটিয়ে গেলো ভালোবাসা দিবসে বিয়ের পিঁড়িতে বসেন এই ক্রিকেটার। তবে বিতর্ক তার পিছু ছাড়েনি। বিয়ে নিয়ে জলঘোলা হয় অনেক।

সম্প্রতি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রতিবেদনে জানা গেছে, বৈধ উপায়ে হয়নি নাসির ও তামিমা তাম্মির বিয়ে।

এক সময় নাসির হোসেনকে ধরা হতো বাংলাদেশ ক্রিকেটর ফিনিসার। জাতীয় দলেও সব সময় চমক দেখাতেন তিনি। তবে দীর্ঘদিন জাতীয় দলের বাহিরে নাসির। এখন নিজেকে হারিয়ে খুঁজেছে তিনি।

এতো চাপের পরও নাসির ক্রিকেটকে কতটা ভালবাসেন তা দেখা গেলো শনিবার হোম অব ক্রিকেটে। জাতীয় ক্রিকেট লিগকে সামনে রেখে গত বছরের মত এই বছরেও ইয়ো ইয়ো টেস্ট দিতে হচ্ছে ক্রিকেটারদের। ফিটনেস টেস্টের এই কঠিন পরীক্ষায় ১৭ পয়েন্টের বেশি পেয়ে উতরে গিয়েছেন নাসির হোসেন।

ফিটনেস পরীক্ষা শেষে নাসির বলেন, আইন, আইনের পথে চলবে। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমি খেলায় মনোযোগ দিতে চাই।'

তদন্ত প্রতিবেদনের পর তার বক্তব্য কী, জানতে আগ্রহী নাসির-ভক্তরা। ফলে স্টেডিয়াম ছাড়ার পথে নাসিরের সঙ্গে গণমাধ্যমের কথা বলার চেষ্টা। হাসিমুখেই এই ক্রিকেটার সাংবাদিকদের বলে যান, আপনাদের সাবজেক্ট তো একটাই...। আইন, আইনের পথে চলবে। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমি খেলায় মনোযোগ দিতে চাই।'

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা