খেলা

হুট করেই শ্রীলঙ্কান দলে পরিবর্তন

ক্রীড়া প্রতিবেদক: চলতি মাসের ১৮ তারিখে নামিবিয়ার বিপক্ষে শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে পর্দা উঠবে টি-টোয়েন্টি বিশ্বকারে। যাকে সামনে রেখে গত মাসের ১১ তারিখে ১৫ সদস্যের দল ঘোষণা করে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)।

বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে হুট করেই দলে বড় পরিবর্তন এনেছে দলটি। বিশ্বকাপের স্কোয়াড থেকে বাদ পড়েছেন রিজার্ভ বেঞ্চে থাকা লাহিরু মাদাশাঙ্কা।

কলারবোনের ইনজুরিতে পড়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষের সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন লঙ্কান এই অলরাউন্ডার। আর এই ইনজুরিই তাকে ছিটকে দিল বিশ্বকাপ থেকে।

পাশাপাশি দলে ঢুকেছেন আরও পাঁচ ক্রিকেটার। এরা হলেন পাথুম নিশাঙ্কা, মিনোদ ভানুকা, আশিন বান্দারা, লাকশান সান্দাকান এবং রামেশ মেন্ডিস।

এর ফলে শ্রীলঙ্কার ১৯ জনের স্কোয়াড বেড়ে দাঁড়িয়েছে ২৩ জনে।

শ্রীলঙ্কার বিশ্বকাপ স্কোয়াড: দাসুন শানাকা (অধিনায়ক), ধনঞ্জয়া ডি সিলভা, অভিষ্কা ফার্নান্দো, চরিথ আসালঙ্কা, কামিন্দু মেন্ডিস, ভানুকা রাজাপাকসা, কুশল পেরেরা, দীনেশ চান্দিমাল, ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুণারত্নে, দুশমান্থা চামিরা, অকিলা ধনঞ্জয়া, মহিশ থিকশানা, বিনুরা ফার্নান্দো, প্রবীণ জয়বিক্রম।

নতুন অন্তর্ভুক্তি: পাথুম নিশাঙ্কা, মিনোদ ভানুকা, আশিন বান্দারা, লাকশান সান্দাকান এবং রামেশ মেন্ডিস।

স্ট্যান্ড বাই: নুয়ান প্রদীপ, পুলিনা থারাঙ্গা, লাহিরু কুমারা।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা