খেলা

শাহরুখের ছক্কায় পাঞ্জাবের জয়

ক্রীড়া ডেস্ক: পাঁচ উইকেটে কলকাতা নাইটরাইডার্স হেরেছে পাঞ্জাব কিংসের কাছে। কলকাতার ছোড়া ১৬৫ রানের জবাবে পাঁচ উইকেট হাতে রেখেই নিজেদের লক্ষ্যে পৌঁছে যায় পাঞ্জাব কিংস।

শুক্রবার (১ অক্টোবর) দুবাইয়ে আইপিএলের ৪৫তম ম্যাচে অধিনায়ক লোকেশ রাহুলের ফিফটির (৬৭) সহায়তায় বড় জয় পায় প্রীতি জিনতার দল।

শেষ দিকে ছক্কা হাঁকিয়ে লক্ষ্যে পৌঁছে যান পাঞ্জাবের শাহরুখ খান। নয় বলে ২২ রানে অপরাজিত থাকেন তিনি।

তবে নাইট অধিনায়ক এইউন মরগানের মতে, ব্যাটিংয়ে সমস্যা হয়নি, একাধিক ক্যাচ ফসকানোই কলকাতার হারের কারণ।

ম্যাচ শেষে কেকেআর অধিনায়ক বলেন, আমরা ভাল ফিল্ডিং করিনি। প্রচুর ক্যাচ ফেলেছি। আমার হাত থেকেও ক্যাচ পড়েছে। ব্যাট হাতে ভাল রানই উঠেছিল আমাদের। পাঞ্জাব ভাল খেলেছে। তবে আমরা ম্যাচে ফিরে এসেছিলাম। কিন্তু ক্যাচ ফসকানোর জন্যই আমাদের ম্যাচ হারতে হলো।

রাহুল ত্রিপাঠির নেওয়া ক্যাচটি নিয়েও আফসোস করেন মরগান। ওই ক্যাচটি ঠিকমতো তুলে নিতে পারেননি রাহুল- সিদ্ধান্ত দেয় তৃতীয় আম্পায়ার।

এ বিষয়ে মরগান বলেন, ক্যাচটা যখন রাহুল নিলো, আমি ভাবলাম উইকেটটা পেয়ে গিয়েছি আমরা। কিন্তু পরে দেখে তৃতীয় আম্পায়ারের তা মনে হয়নি। আমরা সেই সিদ্ধান্ত মেনে নিয়ে এগিয়ে গিয়েছি।

প্রসঙ্গত, এ পর্যন্ত ১২ ম্যাচে কলকাতার পয়েন্ট ১০। আরব আমিরাত পর্বে তেমন ভালো না খেললেও পয়েন্ট তালিকায় এখনও চতুর্থ স্থান ধরে রেখেছে তারা। রোববার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে নামবে নাইটরা। সে ম্যাচে সাকিবকে খেলানো হবে কি না তা সময়ই বলে দেবে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

আ’লীগ সমর্থক সভাপতি নির্বাচিত, কমিটি অনুমোদন দিল বিএনপি

নোয়াখালী সদর উপজেলার কালাদরাপ ইউনিয়ন পরিষদের সর্বশ...

ক্যারিবিয়ান শিবিরে এক পরিবর্তন

ব্যক্তিগত কারণে ওয়েস্ট ইন্ডিজ দল থে...

মুখোশ পরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি

নোয়াখালীর বেগমগঞ্জে মুখোশ পরে দোকানে ঢুকে মিজানুর...

নানা আয়োজনে ভোলায় লালনের তিরোধান দিবস পালিত

বাউলসম্রাট লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে...

দোকানের সিসি ক্যামেরায় চুইংগাম লাগিয়ে মালামাল চুরি

ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার থানা রোডে মোল্যা ফাস্টফুড কর্নার নামে একটি দোকানে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা