ছবি: সংগৃহীত
বিনোদন

নাসিরের জন্য কষ্টে আছেন সাবেক প্রেমিকা

সান নিউজ ডেস্ক: একে তো আছেন বিয়ে বিপত্তিতে, তার উপর এখন পড়েছেন পুরনো যন্ত্রণায়। আদালতে কিছুদিন আগে আত্মসমর্পণ করে জামিন পেলেও দুদণ্ড শান্তি পাচ্ছেন না নাসির-তামিমা দম্পতি।

পুরনো যন্ত্রণা যেন আবার পিছু নিলো নাসিরের। বাংলাদেশ ক্রিকেট দলের তারকা খেলোয়াড় নাসির হোসেনের আলোচিত সাবেক প্রেমিকা মডেল ও অভিনেত্রী সুবাহ শাহ হুমায়রা যেন যন্ত্রণার আগুনে ঘি ঢাললেন।

এর আগে দুজনের সম্পর্ক নিয়ে সমালোচনা, ট্রল কম হয়নি। সব কিছুকে উড়িয়ে দিয়ে এ বছরেরই ভালোবাসা দিবসে বিমানবালা তামিমা তাম্মিকে বিয়ে করে ফেলেন তিনি। বিপত্তি হলো সেখানেই। প্রথম স্বামীকে তালাক না দিয়ে নাসিরকে বিয়ে করায় তামিমার আগের স্বামী মামলা করে বসেন। সেই মামলায় আদালতে দৌড়াচ্ছেন নাসির ও তার স্ত্রী।

নাসিরের এমন অবস্থা দেখে দুঃখ জাগে সুবাহ'র মনে। সেটি নিয়েই বুধবার (৩ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে বেনামে একটি পোস্ট করেন সুবাহ। স্ট্যাটাসটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো-

‘ডিয়ার এক্স,

তুমি কি জানো? সেদিন যদি তুমি একটা বার আমার কাছে চলে এসে সবকিছু ঠিক করে নিতে, তাহলে হয়তো আজ তামিমার মতো ২ বাচ্চার মার কাছে তোমার ধরা খেতে হতো না! আর ধরা খেয়ে এইভাবে কোর্টে কোর্টে টাকা খরচ করে জামিন নিতে হতো না। তুমি মুখে যতই হাসো কিন্তু তোমাকে দেখলেই আমি বুঝতে পারি তুমি ভালো নেই।

তোমাকে এভাবে অপমানিত হতে দেখে আমার খুব খারাপ লাগছে। এখনো তোমার জন্য তোমার নাম জড়িয়ে আমাকে অনেকেই কমেন্ট করে তোমার নাম লিখে অথচ তুমি এখন অন্য কাউকে নিয়ে আছো!

তোমার সঙ্গে যত কিছুই হোক না, এক দিনের জন্য হলেও তো তোমাকে ভালোবেসেছিলাম। তাই যখন দেখি তোমার ক্যারিয়ার নিয়ে তোমার চিন্তা-ভাবনা নেই উল্টা এইসব নিয়ে দৌড়াচ্ছ তা দেখে খুবই দুঃখ পাই। হয়তো ২/৩ বছরের মধ্যে বিয়ে করে ফেলবো আর অবশ্যই তোমার মত আমার হাজব্যান্ড হবে না, তোমার থেকে অবশ্যই ভালোই হবে হয়তো টাকা কম থাকতে পারে তার! আমার জন্য তুমি দোয়া করো।

তোমার জন্য শুভকামনা রইল। আশা করি সবকিছু বাদ দিয়ে আবার নতুন করে জাতীয় দলে ফিরে আসবে। ভালো থেকো সব সময়।

ইতি

তোমার সবচেয়ে অপছন্দের ব্যক্তি সুবাহ’

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

ঢাকার গণপরিবহনে আসছে কোম্পানিভিত্তিক ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থা

দীর্ঘদিনের নৈবেদ্য ও যানজট দূর করে রাজধানী ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনত...

দেবীপক্ষের সূচনায় ঢাকেশ্বরী ও বনানীতে বিশেষ আয়োজন

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার সূচনাপর্ব শ...

‘লকডাউন’ দিল্লি!

ভারতের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিকে কেন্দ্র কর...

প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ

নোয়াখালীর সদর উপজেলায় প্রেমের প্রস্তাবে সাড়া না দে...

প্রতিবেশীর ঘর বাঁচাতে নিভে গেল সোহাগের জীবন

নোয়াখালীর সোনাইমুড়ীতে একই বাড়ির দূর সম্পর্কের চাচা...

পেশাগত মানসিক চাপ: আড়ালে ক্লান্তি আর ভাঙনের গল্প

পেশাগত দায়িত্বের চাপ, কর্মক্ষেত্রের প্রতিকূলতা, আর...

হাম উপসর্গে একদিনে ৮ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে ৮ জনের মৃত্যু হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা