শুভশ্রী গাঙ্গুলি
বিনোদন

টালিউড কুইন শুভশ্রীর জন্মদিন আজ

বিনোদন ডেস্ক: টালিউডের জনপ্রিয় নায়িকা শুভশ্রী গাঙ্গুলির জন্মদিন আজ। ১৯৮৯ সালের ৩ নভেম্বর পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় জন্মগ্রহণ করেন এই অভিনেত্রী। তার পিতা দেবপ্রসাদ গাঙ্গুলী ছিলেন একটি স্কুলের কেরানি এবং মাতা বিনা গাঙ্গুলী একজন গৃহিনী। তার বোন দেবশ্রী গাঙ্গুলীও একজন অভিনেত্রী।

তিনি বর্ধমান মিউনিসিপ্যাল গার্লস হাই স্কুল থেকে মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন এবং শিলিগুড়ি ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে বি.টেক ডিগ্রি অর্জন করেন।

শুভশ্রী একটি ওড়িয়া চলচ্চিত্রে অভিনয় করেও প্রশংসা পেয়েছিলেন। তিনি ফেয়ার এভার আনন্দলোক নায়িকার খোঁজে-এর বিজয়ী হয়েছিলেন। শুভশ্রী অনুভব মহান্তির বিপরীতে মাতে তা লাভ হেলারে নামে ওড়িয়া চলচ্চিত্রে মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেছিলেন।

পিতৃভূমি চলচ্চিত্রের মাধ্যমে তিনি বাংলা চলচ্চিত্রে অভিষেক করেছিলেন, যেখানে তিনি জিৎ'র বোনের ভূমিকায় অভিনয় করেন। এরপর রাজ চক্রবর্তীর পরিচালনায় দেবের বিপরীতে চ্যালেঞ্জ এবং অন্যান্য চলচ্চিত্রে অভিনয় করে তিনি জনপ্রিয়তা লাভ করেন।

তার ভক্তরা তাকে সকাল থেকেই উইশ জানাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। ভক্তদের ভালোবাসায় ভেসে যাচ্ছেন শুভশ্রী।

কিন্তু একজনের উইশ করার দিকে সকলেরই নজর ছিল তিনি হলেন শুভশ্রী গাঙ্গুলীর স্বামী পরিচালক বিধায়ক রাজ চক্রবর্তী। গতকাল (২ নভেম্বর) মঙ্গলবার কেক কেটে স্পেশাল সারপ্রাইজ বউকে উপহার দিয়েছিলেন রাজ। আর আজকে সকাল না হতেই একটি মিষ্টি ফটো দিয়ে শুভশ্রীকে তিনি করেছেন বার্থডে উইশ।

কয়েক সপ্তাহ আগে সপরিবারে মালদ্বীপ ঘুরতে গিয়েছিলেন রাজ চক্রবর্তী। সে মালদ্বীপ ঘোরার একটি ফটো তিনি পোস্ট করেছেন নিজের ইনস্টাগ্রামে এবং ক্যাপশনে লিখেছেন হ্যাপি বার্থডে টু মাই লাভ। ছবিতে শুভশ্রীর সঙ্গে রাজকে দৌড়ে আসতে দেখা যাচ্ছে ফিল্মি কায়দায় যা দেখে আপ্লুত সবাই।

রাজের সঙ্গে শুভশ্রীর এই ছবি দেখে অনেকেই তাদের মালদ্বীপে ঘোরার স্মৃতিগুলো মনে করছেন। সেই পোস্টের তলায় অনেকেই কমেন্ট করেছেন হ্যাপি বার্থডে শুভশ্রী বলে। আজকে সারাদিন যে সেলিব্রেশন হবে একথা বলাই বাহুল্য।

ব্যক্তিজীবনে শুভশ্রী ২০১৮ পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন। গত ১২ সেপ্টেম্বর পুত্রসন্তানের মা হয়েছেন এই টালিউড সুন্দরী। বর্তমানে ছেলেকে নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। ছেলে হওয়ার পরে একটু মুটিয়ে গেছেন শুভশ্রী। তবে তার ভক্তরা আশা করছেন নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হলে নতুন রুপে হাজির হবেন এই টালিউড সুন্দরী।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

ঢাকার গণপরিবহনে আসছে কোম্পানিভিত্তিক ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থা

দীর্ঘদিনের নৈবেদ্য ও যানজট দূর করে রাজধানী ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনত...

দেবীপক্ষের সূচনায় ঢাকেশ্বরী ও বনানীতে বিশেষ আয়োজন

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার সূচনাপর্ব শ...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গুরুতর অসুস্থ অব...

রায়পুরার বিদ্যালয়কে দ্রুত কলেজে রূপান্তরের ঘোষণা সচিব জিয়াউল হকের

সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক শি...

বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন মিমি চক্রবর্তী

দুর্গাপূজা মানেই আনন্দ, আলো আর উদযাপনের এক বাঁধভাঙা জোয়ার। টলিউডের জনপ্রিয় অভ...

ঢাবির শিক্ষার্থী নিম্নিকে সংবর্ধনা প্রদান

মাউন্ট এভারেস্ট জয় করায় ঢাকা বিশ্ববিদ্যালয় ভূতত্ত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা