খেলা

রেনের কাছে হারের স্বাদ পেলো মেসিরা

ক্রীড়া ডেস্ক: স্পেনে যখন পুড়ছে বার্সার ঘর, তখন প্যারিসে পুড়লো পিএসজির ঘরও। মেসির সাবেক দল বার্সেলোনার হারের পরদিন লিগে প্রথমবার হেরেছে মেসির বর্তমান দল প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)।

লিগে তাদের আট ম্যাচের জয়রথ থামালে পয়েন্ট টেবিলের সাতে থাকা দল রেন। এতে পিএসজির জার্সিতে প্রথমবারের মতো হারের স্বাদ পেলেন লিওনেল মেসি।

অ্যাওয়ে ম্যাচে রেনের রোয়াজেন পার্কে খেলতে গিয়েছিলো লিওনেল মেসির দলবল। ২-০ গোলে রেনের কাছে হেরেছে পিএসজি।

পুরো ম্যাচ জুড়ে আধিপত্য বিরাজ করে খেললেও গোলের দেখা পায়নি মরিসিও পচেত্তিনোর বাহিনী।

রক্ষণ সামলে মাঝেমধ্যে ভয়ংকর সব আক্রমণ করে রেন। প্রথমার্ধের একেবারে শেষ মিনিটে পিএসজিকে চমকে দেয় দলটি। কামালদিন সুলেমানার ক্রস থেকে বল জালে জড়ান হাইতান লাবোদ।

রেনের লিডের অস্বস্তি নিয়ে দ্বিতীয়ার্ধে ফেরে পিএসজি। এবার প্রথম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে পিএসজিকে হতবিহ্বল করে দেয় রেন। এবার গোল করেন ফ্লাভিয় তেইত।

পরের ৪৫ মিনিট পুরো সময় শুধু আক্রমণ করে গেছে মেসির দল। কাঙ্ক্ষিত গোলের দেখা পায় তারা। তবে ৬৯ মিনিটে করা এমবাপের সেই গোলটি বাতিল হয় ভিএআর সিদ্ধান্তে।

মেসি দুর্দান্ত খেললেও তার পাসগুলোকে কাজে লাগাতে পারেননি নেইমার-ইকার্দিরা।

ফলে শেষ পর্যন্ত লিগে প্রথম হারের স্বাদ নিয়ে মাঠ ছাড়ে প্যারিসের দলটি।

পয়েন্ট টেবিলে খুব একটা ক্ষতি হয়নি পিএসজির। ৯ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান অটুট রেখেছে দলটি। পিএসজির থেকে ছয় পয়েন্ট কম নিয়ে দুইয়ে আছে লঁস।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

তিন বর্ষের সিলেবাসে হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা

২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণের সময়সূচি ও...

ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শরী’আহ সুপা...

কুষ্টিয়ায় ডিজিটাল প্লাটফর্মের নিরাপদ ব্যবহার সচেতনতায় সভা

ডিজিটাল প্লাটফর্মের নিরাপদ ব্যবহার সম্পর্কে সচেতনত...

স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ

বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমতে পারে—এমন আশঙ্কা জোরালো হচ...

নবজাতক সন্তানসহ নিরাপত্তা ঝুঁকিতে মানসিক ভারসাম্যহীন এক মা

কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের মাদাজালফাড়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা