খেলা

না ফেরার দেশে তাপি 

ক্রীড়া ডেস্ক: ফরাসি ধনকুবের, ব্যবসায়ী ও ফ্রেঞ্চ ফুটবল ক্লাব অলিম্পিক মার্শেইর সাবেক সভাপতি বার্নাদ তাপি আর নেই। ৭৮ বছর বয়সী তাপি চার বছর ধরে ক্যানসারে ভুগছিলেন।

রোববার (৩ অক্টোবর) সকালে তাপির পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে এই বর্ণিল ক্যারিয়ারের ব্যবসায়ী ও সাবেক রাজনীতিবিদের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দমিনিক তাপি শোকাহত অবস্থায় জানাচ্ছেন যে, তার স্বামী ও তার সন্তানের বাবা বার্নার্দ তাপি রোববার মারা গেছেন।

ফরাসি ব্যবসায়ী হিসেবে নামডাক থাকলেও ১৯৮৬ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত অলিম্পিক মার্শেইয়ের সভাপতি থাকার সময় তাপি বিশ্বজোড়া পরিচিতি লাভ করেন।

তার সভাপতি থাকার সময় ১৯৯৩ সালে মার্শেই ইউয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতে নেন। ওই বছরই ফ্রেঞ্চ লিগে ভালেনসিয়েন্সের বিপক্ষে মার্শেইয়ের ম্যাচ পাতানোর অভিযোগ প্রমাণিত হয়।

এর মূল হোতা হিসেবে ধরা হয় তাপিকে। মার্শেইয়ের কর্মকর্তা জানান, ভালেনসিয়েন্সের বিপক্ষে তারকা খেলোয়াড়দের বিশ্রাম দিয়ে ম্যাচ জেতার জন্য পাতানোর পরিকল্পনা তাপিকে জানিয়ে করা হয়েছিল।

এর ফলে মার্শেইয়ের কাছ থেকে ১৯৯২-৯৩ মৌসুমে ফরাসি লিগের শিরোপা কেড়ে নেয়া হয়। দল ছেড়ে দেন দিদিয়ের দেঁশম, আবেদি পেলে ও মার্সেল ডেসাইয়ির মতো শীর্ষ তারকারা। ফলে পরের বছর ক্লাব চলে যায় অবনমনে।

পরের বছর ক্লাবের সভাপতির পদ ছেড়ে দেন তাপি।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা