খেলা

পিসিবি থেকে মুখ ফেরালেন আমির

ক্রীড়া ডেস্ক: পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাথে দ্বন্দ্বের কারণে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন মোহাম্মদ আমির। তবে পিসিবির বড় ধরনের পরিবর্তনের ফলে তিনি আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ইঙ্গিত দেন। আর এতে ঘরোয়া ক্রিকেটের কেন্দ্রীয় চুক্তি তালিকায় তার নাম রাখা হয়েছিলো।

তবে পেসার আমির এই চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন। তার পরিবর্তে একজন জুনিয়র ক্রিকেটারকে চুক্তিতে নেওয়ার আহ্বান জানিয়েছেন। আমিরের মতো প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন অলরাউন্ডার ইমাদ ওয়াসিমও।

প্রসঙ্গত, মিসবাহ-উল হক ও ওয়াকার ইউনিসের পদত্যাগের পর আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন আমির। যে কারণে আসন্ন মৌসুমের জন্য আমিরকে ঘরোয়া ক্রিকেটের কেন্দ্রীয় চুক্তিতে রেখেছিল পিসিবি। ১৯১ জনের নাম তালিকায় আমিরকে রাখা হয়েছিল ‘এ’ ক্যাটাগরিতে।

পাকিস্তানি সংবাদ মাধ্যম ডনের খবরে বলা হয়েছে, আমির জানতেনই না যে তালিকায় তার নাম রয়েছে। জানার পরেই পিসিবির এ প্রস্তাব প্রত্যাখ্যান করে আমির বলেন, আমি জানতাম না যে এ তালিকায় আমার নাম আছে। আমি পিসিবির কাছে অনুরোধ করবো আমার জায়গায় একজন জুনিয়র ক্রিকেটারকে চুক্তিতে রাখতে। যেন সে উপকৃত হতে পারে এবং তার পরিবারকে সহায়তা করতে পারে।

২৯ বছর বয়সী এ পেসার বলেছেন, এই জায়গা থেকে সরে দাঁড়াচ্ছি বলে আবার আমি ক্রিকেট থেকে দূরে সরে যাচ্ছি না। এখন আন্তর্জাতিক ক্রিকেটও খেলবো না আমি।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী, চাপে মানুষ

নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে দেশের নিম্ন ও সীমিত আয়ের মানু...

দখল-দূষণে বিপন্ন দেশের নদী

বাংলাদেশ নদীমাতৃক দেশ হিসেবে পরিচিত হলেও দেশের অধিকাংশ নদী এখন দখল, দূষণ, নাব...

দখল-দূষণে বিপন্ন দেশের নদী

বাংলাদেশ নদীমাতৃক দেশ হিসেবে পরিচিত হলেও দেশের অধিকাংশ নদী এখন দখল, দূষণ, নাব...

নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী, চাপে মানুষ

নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে দেশের নিম্ন ও সীমিত আয়ের মানু...

নোয়াখালীতে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের সেলিম বাজার ও কালাদুর এলাকায়...

শহীদ আহসান জুলাই যোদ্ধা নন: বিএনপি নেতা

কক্সবাজারের চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হকের বক্তব্যকে কেন্দ্র করে জু...

হাসিনা দিল্লিতে, পরিবারের অন্য সদস্যরা কে কোথায়?

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর তাঁর পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা