খেলা

১১ ছক্কায় সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক: ২৯ রানে 'জীবন’ পেয়ে সুযোগটার ষোলকলা পূর্ণ করলেন ক্যারিবীয় তারকা এভিন লুইস। লুইসের ১১ ছক্কায় সাজানো ৫২ বলে ১০২ রানের চোখ ধাঁধানো ইনিংসে ভর করে ত্রিনবাগো নাইট রাইডার্সকে ৮ উইকেটে হারিয়েছে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস।

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে রোববার (১২ সেপ্টেম্বর) বিধ্বংসী এক সেঞ্চুরি হাঁকিয়ে দলকে সেমিফাইনালে তুলেছেন তিনি।

ওয়ার্নার পার্কে টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৫৯ রানের সংগ্রহ দাঁড় করিয়েছিল ত্রিনবাগো। ৩৪ বলে ৪৭ করেন কলিন মুনরো। সাত নম্বরে নেমে ১৮ বলে ৩৩ রানের ঝড়ো ইনিংস খেলেন বিশ্বকাপ দলে জায়গা না পাওয়া সুনিল নারিন।

জবাবে এভিন লুইসের বিধ্বংসী সেঞ্চুরিতে জয় পেতে একদমই কষ্ট হয়নি সেন্ট কিটসের। ক্রিস গেইলের সঙ্গে পাওয়ার প্লে'র প্রথম ৬ ওভারে ৬৭ রানের উদ্বোধনী জুটি গড়েন লুইস।

গেইল ১৮ বলে ৩৫ করে আউট হন। এরপর ১ রানে সাজঘরের পথ ধরেন ডেভন থমাস। তবে লুইসকে থামানো যায়নি। চার-ছক্কায় মাঠ গরম করে ৫১ বলেই তুলে নেন সেঞ্চুরি, ফেরেন বিজয়ীর বেশে। ৩২ বল হাতে রেখে জয় পায় সেন্ট কিটস।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাশিয়ার পক্ষে যুদ্ধ করতে গিয়ে মাদারীপুরের যুবক নিহত

রাশিয়ার সেনাবাহিনীর হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ক...

শনিবার ব্যাংক খোলা থাকবে

আগামীকাল শনিবার (২৩ মে) ব্যাংক খোলা থাকবে। সেদিন ব...

জাতীয় ফুটবল দলের নতুন কোচ টমাস ডুলি

দুটি ফুটবল বিশ্বকাপ খেলেছেন টমাস ডুলি। একটিতে ছিলে...

ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক...

শুধুমাত্র হাতের জোরে এভারেস্ট জয়

রুশ পর্বতারোহী রুস্তাম নাবিইভ কৃত্রিম পায়ের সাহায্...

নজরুল জয়ন্তী উপলক্ষে কুমিল্লায় আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতা শুরু

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মোৎসব উদযাপনের অংশ...

পদত্যাগ করেছেন ট্রাম্পের শীর্ষস্থানীয় গোয়েন্দা কর্মকর্তা তুলসী গ্যাবার্ড

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয়...

সিরাজদীখানে দুগ্রুপের সংঘর্ষ, তিনজন টেঁটাবিদ্ধসহ আহত ১০

মুন্সীগঞ্জের সিরাজদীখানে আধিপত্য বিস্তার, ঈদের গরুর হাটের ইজারা ও বালুচর বাজা...

আসামিকে আইনি সেবা দিবে না ঢাকা আইনজীবী সমিতি

রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের প...

শুধুমাত্র হাতের জোরে এভারেস্ট জয়

রুশ পর্বতারোহী রুস্তাম নাবিইভ কৃত্রিম পায়ের সাহায্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা