খেলা

আইসিইউতে কিংবদন্তী ফুটবলার পেলে

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি অস্ত্রোপচার করে কোলন টিউমার ফেলে দিতে হয়েছে ব্রাজিলের কিংবদন্তী ফুটবলার পেলের। অস্ত্রোপচারের এক সপ্তাহ পেরিয়ে গেলেও আইসিইউ থেকে তাকে ছাড়পত্র দেননি চিকিৎসকরা।

সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, জ্ঞান ফিরেছে ব্রাজিলিয়ান কিংবদন্তির, এখন শারীরিক অবস্থা স্থিতিশীল।

সামাজিক মাধ্যমে এক পোস্টে পেলে জানিয়েছেন, তিনি সুস্থ হয়ে উঠছেন। পুরোপুরি সুস্থ হতে আরও একটু সময় লাগবে। আপাতত আইসিইউতে থাকতে হচ্ছে।

পেলে লিখেন, আমার এই অসুস্থতার সময়ে কার্লোস যেভাবে পাশে দাঁড়িয়েছেন, প্রতি মুহূর্তে খোঁজ নিচ্ছেন, তাতে আমি কৃতজ্ঞ।

গত ৩১ আগস্ট থেকেই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন পেলে। রুটিন টেস্টে তার শরীরে ধরা পড়ে কোলন টিউমার। তবে সেটা ক্যানসার কিনা তা সঠিক জানা যায়নি।

এর আগেও একাধিকবার পেলেকে হাসপাতালে ভর্তি করা হয়েছে নানা শারীরিক জটিলতায়।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা