খেলা

সৌদি যাচ্ছেন ৭ ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ দলের সাত ক্রিকেটার যাচ্ছেন পবিত্র ওমরাহ পালন করতে। ক্রিকেটাররা হলেন-নাইম শেখ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম এবং জাকির হাসান।

এ খবর নিশ্চিত করেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।

আকরাম খান জানান, আগামী ১৬ সেপ্টেম্বর ঢাকা ছাড়বেন সাত ক্রিকেটার। ওমরাহ শেষ করে ২১ সেপ্টেম্বরই ফিরে আসার কথা রয়েছে তাদের। দেশে ফেরার পর মাত্র কয়েকদিন পরিবার-পরিজনের সঙ্গে কাটাতে পারবেন তারা। তারপর শুরু হবে বিশ্বকাপ মিশন।

আগামী ১৭ অক্টোবর থেকে ওমান ও সংযুক্ত আরব আমিরাতে মাঠে গড়াবে টুর্নামেন্টটি। ইতিমধ্যে বাংলাদেশ ১৫ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করেছে। নিউজিল্যান্ড সিরিজ শেষ করে ক্রিকেটাররা আপাতত বিশ্রামে।

বিশ্বকাপ সামনে রেখে আগামী ৪ অক্টোবর দেশ ছাড়বে জাতীয় দল। প্রতিকূল পরিবেশে মানিয়ে নিতে ওমানে গিয়ে সেখানে কন্ডিশনিং ক্যাম্প করবে রিয়াদের দল।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

১ নভেম্বর ‘ব্ল্যাক কার্বন ও জলবায়ু দূষক’ বিষয়ক বিজ্ঞান-নীতি সংলাপ

ব্ল্যাক কার্বন এবং অন্যান্য স্বল্পস্থায়ী জলবায়ু দূ...

ক্যারিবিয়ান শিবিরে এক পরিবর্তন

ব্যক্তিগত কারণে ওয়েস্ট ইন্ডিজ দল থে...

তিন বর্ষের সিলেবাসে হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা

২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণের সময়সূচি ও...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা