খেলা

ম্যান ইউতে দুই বছরের চুক্তি রোনালদোর

স্পোর্টস ডেস্ক: যেখানে মাত্র ১৮ বছর বয়সে শুরু করেছিলেন সেই ক্লাবে এখন তিনি । ম্যানচেস্টার ইউনাইটেড দিয়েই শুরু হয়েছিল যাত্রাটা। এখন বয়স তার দ্বিগুণ। ৩৬ বছরে বয়সে এসে ফের সেই ঘরে ফিরলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। কত আবেগ, কত ভালোবাসা জড়িয়ে থাকা সেই স্থান!

ম্যানচেস্টার ইউনাইটেড আজ (মঙ্গলবার) তাদের অফিসিয়াল ওয়েবসাইটে জানাল, দুই বছরের জন্য অর্থাৎ ২০২৩ সাল পর্যন্ত রোনালদোর সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে তারা। পরবর্তীতে এই চুক্তি আরও এক বছর বাড়তে পারে।

প্রিয় ক্লাবে ফিরতে পেরে ভীষণ আবেগী রোনালদো। পাঁচবারের ব্যালন ডি'অরজয়ী তারকাকে ম্যানচেস্টারে নিয়ে এসেছিলেন স্যার অ্যালেক্স ফার্গুসন। নতুন করে পুরোনো ঠিকানায় এসে সেই গুরুকে শ্রদ্ধা ঢেলে দিলেন সিআরসেভেন।

বিশাল এক ফেসবুক স্ট্যাটাসে রোনালদো লিখেছেন-

‘যারা আমাকে চেনে, তারা জানে-ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য আমার ভালোবাসা কখনই ফুরোয়নি। এই ক্লাবে আমার কাটানো সময়গুলো ছিল অসাধারণ। আমরা একসঙ্গে যে পথ চলেছি, সেটা স্বর্ণাক্ষরে এই ক্লাবের ইতিহাসে লেখা আছে।

আমার ওল্ড ট্রাফোর্ডে ফেরা বিশ্বব্যাপী ঘোষণা হতে দেখার বিষয়টি এই মুহূর্তে আমি অনুভূতি দিয়ে প্রকাশ করতে পারব না। এ যেন স্বপ্ন সত্যি হওয়ার মতো। এমনকি আমি যতবার ম্যান ইউনাইটেডের বিপক্ষে প্রতিপক্ষ হিসেবে খেলেছি, সমর্থকদের কাছ থেকে এই ভালোবাসা ও শ্রদ্ধা পেয়েছি। এটা আসলে শতভাগ স্বপ্ন দিয়েই যেন তৈরি।

আমার প্রথম ঘরোয়া লিগ, প্রথম ক্যাপ, প্রথম পর্তুগিজ জাতীয় দলে ডাক পাওয়া, প্রথম চ্যাম্পিয়নস লিগ, প্রথম গোল্ডেন বুট, প্রথম ব্যালন ডি'অর, সব কিছুই এসেছে আমার এবং রেড ডেভিলসের বিশেষ এক সংযোগে। অতীতে ইতিহাস লেখা হয়েছে, আবারও ইতিহাস লেখা হবে। আমার কথাটা মনে রাখুন।

আমি এখন এখানে!
আমি আমার নিজের জায়গায় ফিরে এসেছি!
আসুন আবার সেটাই হোক!
স্যার অ্যালেক্স, এটা আপনার জন্য...।’

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা