খেলা
টাইগারদের

টি-টোয়েন্টি বিশ্বকাপের দল চূড়ান্ত!

নিজস্ব প্রতিবেদক: টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণার শেষ দিন আগামী ১০ সেপ্টেম্বর। টাইগারদের হেড কোচ রাসেল ডোমিঙ্গো সোমবারই জানিয়েছেন, সম্ভবত নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষ হওয়ার দুই-একদিন আগে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করা হবে।

তার মানে ধরেই নেয়া যায়, ৮ না হয় ৯ সেপ্টেম্বর দল দেবে বিসিবি। যদিও ডোমিঙ্গো চেয়েছিলেন আরও আগে। টাইগার হেড কোচ জানিয়েছেন, কিউইদের বিপক্ষে মাঠে নামার আগেই দলটা হয়ে গেলে ভালো হতো। তাতে করে নির্ভার হয়ে খেলতে পারতেন ক্রিকেটাররা।

মাহমুদউল্লাহ রিয়াদও কোচের সাথে একমত। টাইগার অধিনায়ক বলেন, ‘সিরিজের আগে দলটা দিলে ভালো হতো। সেক্ষেত্রে খেলোয়াড়রা নির্ভার থাকতে পারতো। তবে এটা আমাদের হাতে নেই।

এই মুহূর্তে আমাদের কাজ ক্রিকেট খেলা। মাঠে আমরা কতটা নিজেদের মেলে ধরতে পারি, সেই জিনিসগুলো নিয়ে চিন্তা করাই আমাদের কাজ। আমরা সেটাতেই মনোযোগ দিতে চাই। আমাদের সামনে আরেকটি সিরিজ, চেষ্টা থাকবে সিরিজটি জেতার।’

কারা দেশের হয়ে প্রথমে ওমান, পরে বাছাইপর্ব পার হয়ে আরব আমিরাতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে, তা জানতে উম্মুখ সবাই। এখন নিউজিল্যান্ডের সাথে খেলার জন্য যে দলটি হোটেল ইন্টারকন্টিনেন্টালে আছে, সেই দলের বাইরে থেকে তামিম ইকবালের অন্তর্ভুক্তি একরকম নিশ্চিত। তামিম সুস্থ হয়ে উঠলেই দলের সঙ্গে যোগ দেবেন। এছাড়া আর কারো অন্তর্ভুক্তির সম্ভাবনা আছে কি?

অধিনায়ক রিয়াদের কণ্ঠে অমন কোনো আভাস মেলেনি। তিনি জানিয়ে দিলেন, ‘দল সাজানোর কাজ শেষ। মোটামুটি অল সেট। কোচের সঙ্গে আমার কথা হয়েছে। নির্বাচকরা দ্রুত দল দিয়ে দেবেন।’

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা