খেলা
বাংলাদেশ-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ

আম্পায়ারদের তালিকা প্রকাশ করলো বিসিবি

ক্রীড়া ডেস্ক: ক্রিকেটপ্রেমীদের দুয়ারে কড়া নাড়ছে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। আগামীকাল বুধবার (১ সেপ্টেম্বর) থেকে শুরু হবে স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী নিউজিল্যান্ডের মধ্যকার পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ। প্রথম ম্যাচের পর ৩, ৫, ৮ ও ১০ তারিখ সিরিজের বাকি চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে।

সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। প্রতিটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়।

পাঁচ ম্যাচ সিরিজের ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গুরুত্বপূর্ণ এই সিরিজে অফিসিয়ালের দায়িত্ব পাওয়া প্রত্যেকেই বাংলাদেশি। প্রতিটি ম্যাচেই ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন নিয়ামুর রশিদ রাহুল।

সিরিজের প্রথম ম্যাচে অন ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন শরফদ্দৌলা ইবনে শহীদ সৈকত ও গাজী সোহেল। টিভি আম্পায়ার হিসেবে থাকবেন মাসুদুর রহমান মুকুল ও তানভীর আহমেদ চতুর্থ আম্পায়ারের ভূমিকা পালন করবেন।

দ্বিতীয় ম্যাচে মাসুদুর রহমান মুকুল ও তানভীর আহমেদ থাকবেন অন ফিল্ড আম্পায়ারের দায়িত্বে। টিভি আম্পায়ার হিসেবে থাকবেন শরফদ্দৌলা ইবনে শহীদ সৈকত ও চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন গাজী সোহেল।

তৃতীয় ম্যাচে অন ফিল্ডে শরফদ্দৌলা ইবনে শহীদ সৈকত ও মাসুদুর রহমান মুকুল। গাজী সোহেল টিভি আম্পায়ার ও তানভীর আহমেদ চতুর্থ আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন।

চতুর্থ ম্যাচে অন ফিল্ড আম্পায়ারের দায়িত্বে তানভীর আহমেদ ও গাজী সোহেল। এই ম্যাচে টিভি আম্পায়ার ও চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন মাসুদুর রহমান মুকুল ও শরফদ্দৌলা ইবনে শহীদ সৈকত।

সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচ মাঠে গড়াবে ১০ সেপ্টেম্বর। এই ম্যাচে শরফদ্দৌলা ইবনে শহীদ সৈকত ও তানভীর আহমেদ অন ফিল্ড আম্পায়ার এবং গাজী সোহেল ও মাসুদুর রহমান মুকুল যথাক্রমে টিভি আম্পায়ার ও চতুর্থ আম্পায়ারের দায়িত্ব পালন করবেন।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

"নিয়ন্ত্রণ নয়, দায়িত্ব রেগুলেশনে গুরুত্ব": তথ্যমন্ত্রী পার্থ

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পালনে নিয়ন্ত্রণমূলক অবস্থানে না গিয়...

প্রথম কর্মদিবসে বঙ্গভবনে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর প্রথম কর্মদিবসে বঙ্গভবনে পৌঁছেছেন...

ম্যাকাই টেস্টে ইনিংস ও ৫১ রানে হারল বাংলাদেশ

ডারউইনে ইতিহাস গড়ার পর ম্যাকাইয়ে এসে মুদ্রার উল্টো পিঠ দেখল বাংলাদেশ। গ্রেট ব...

মেসির গোলেও হার এড়াতে পারল না ইন্টার মিয়ামি

লিওনেল মেসির গোল সত্ত্বেও হারের বৃত্ত থেকে বের হতে পারছে না ইন্টার মিয়ামি। মে...

জিয়াউর রহমান শিখিয়েছিলেন, সমালোচনা হলেই থেমে যেতে হয় না: শিক্ষামন্ত্রী

দায়িত্ব নেওয়ার পর থেকে নানা আলোচনা-সমালোচনা হলেও কাজ থেকে পিছিয়ে না যাওয়ার দৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা