খেলা

বাংলাদেশকে লজ্জায় ডুবানো বিনির বিদায়

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটে সর্বনিম্ন রান ৫৮। টাইগাররা এই লজ্জা পেয়েছে দুইবার। ঢাকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০১১ বিশ্বকাপে ৫৮ রানে অলআউটের লজ্জায় পড়তে হয় সাকিব আল হাসান বাহিনীকে।

পরে ২০১৪ সালে ভারতের বিপক্ষে দ্বিপাক্ষীক সিরিজের দ্বিতীয় ম্যাচে পরে ব্যাট করে মাত্র ৫৮ রানে গুটিয়ে যায় টাইগাররা। মাত্র ২৮ বল করে ৪ রান দিয়ে ৬ উইকেট নিয়ে বাংলাদেশকে দ্রুত গুটিয়ে যাওয়ার লজ্জা দেন ভারতের মিডিয়াম পেসার স্টুয়ার্ট বিনি। প্রথমে ব্যাট করে ১০৫ রানে অলআউট হয়েছিল ভারত। বিনির নৈপুন্যে বৃষ্টি আইনে ৪৭ রানে জয় পায় তারা।

বাংলাদেশকে দ্বিতীয়বার সর্বনিম্ন রানের গুটিয়ে দিতে যার অবদান বেশি ছিল, সেই বিনি সবধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ৩৭ বছর বয়সী বিনি ভারতের হয়ে ছয়টি টেস্ট, ১৪টি ওয়ানডে ও তিটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।

স্টুয়ার্ট বিনির বাবা রজার বিনি ১৯৮৩ সালে ওয়ানডে বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন। ভারতের হয়ে ২৭ টেস্ট ও ৭২ ওয়ানডে খেলেছিলেন রজার।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা