খেলা

বেশি আয় সাথে ৭ নম্বর জার্সি পাচ্ছেন রোনালদো!

স্পোর্টস ডেস্ক: নানা মাধ্যমে একটা গুঞ্জন শোনা যাচ্ছিলো। সদ্য ইতালিয়ান ক্লাব জুভেন্টাস ছেড়ে ইংল্যান্ডের ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরে আসা রোনালদোর সাত নম্বর জার্সি পড়বেন তো! আর ক্রিশ্চিয়ানো রোনালদোর নামের সঙ্গে ‘সিআরসেভেন’ থাকবে না, তা কী করে হয়? কিন্তু দেখা দিয়েছিলো এমন সংশয়।

কেননা ম্যানচেস্টার ইউনাইটেডের সাত নম্বর জার্সিটি ফাঁকা নেই। এই জার্সিটি পরেন উরুগুইয়ান স্ট্রাইকার এডিনসন কাভানি। তার নামেই নিবন্ধন করা হয়েছে সাত নম্বর।

উপায় একটাই ছিল, নিয়ম পরিবর্তন। অথবা কাভানি যদি ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে অন্য ক্লাবে চলে যান। কিন্তু মঙ্গলবারই দলবদলের উইন্ডো বন্ধ হয়ে যাবে। কাভানিকে বিক্রি করার ইচ্ছে নেই ম্যান ইউর। তারপরও রোনালদোই পাচ্ছেন সাত নম্বর জার্সি। কিন্তু কীভাবে?

সম্ভবত পর্তুগিজ যুবরাজের জন্য নিয়মে পরিবর্তন আনা হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগে। প্রিমিয়ার লিগের ওয়েবসাইটে জানানো হয়েছে, রোনালদো সাত নম্বর জার্সিই পরবেন। তবে ইউনাইটেডের সাইটে এখনও কাভানিকেই সাত নম্বরে দেখা যাচ্ছে।

ইংলিশ গণমাধ্যমের প্রতিবেদন, রোনালদো চলে আসায় একাদশে জায়গা পাওয়া বেশ কঠিনই হবে কাভানির। রোনালদোই নিয়মিত পরবেন সাত নম্বর জার্সিটি। কাভানি হয়তো অন্য কোনো জার্সি বেছে নেবেন। ম্যানচেস্টারের সাংবাদিক জোনাথান শ্রাগেরও জানিয়েছেন এই খবর।

এদিকে প্রতিবেদনে আরও জানানো হয়েছে, রোনালদোই হচ্ছেন প্রিমিয়ার লিগের সর্বোচ্চ আয় করা ফুটবলার। ৩৬ বছর বয়সী এই ফরোয়ার্ড সপ্তাহে ৫ লাখ ৮০ হাজার পাউন্ডের মতো বেতন পাবেন, যা কি-না বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ কোটি ৮১ লাখ টাকা।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা