খেলা

রিয়ালকে ‘না’ বলে পিএসজিতে থাকবেন এমবাপে!

স্পোর্টস ডেস্ক: ইউরোপীয় দলবদলের বাজারে গুঞ্জন কম হয়নি গত এক সপ্তাহে। ক্রিশ্চিয়ানো রোনালদো এই চলে যাচ্ছিলেন ম্যানচেস্টার সিটিতে, এই আবার এক ইউটার্ন নিয়ে চলে গেলেন ইউনাইটেডে। কিলিয়ান এমবাপেকে নিয়েও জলঘোলা হয়েছে বেশ।

এখন পর্যন্ত নতুন কোনো খবর না ছড়ালেও ফরাসি তারকার দলবদল নিয়ে কানাঘুষা কম হচ্ছে না। গুঞ্জন আরও বেগ পেয়েছিল রিয়াল মাদ্রিদ খেলোয়াড় দানি কারভাহাল আর পরিচালক এমিলিও বুত্রাগেনিয়োর কথায়।

তবে কোচ মরিসিও পচেত্তিনো এবার জানালেন এমন কিছু, যাতে মনে হচ্ছে, রিয়ালকে না বলে আরও অন্তত এক মৌসুম ফরাসি জায়ান্টদের ডেরাতেই থাকবেন এমবাপে।

স্প্যানিশ এই ডিফেন্ডার তো বলেই বসলেন, ‘আশা করি সময় শেষ হওয়ার আগেই এমবাপে দলে যোগ দেবেন। সে দুর্দান্ত একজন খেলোয়াড় ও নিশ্চিতভাবেই দলে যোগ দিয়ে সে আমাদের শক্তিবৃদ্ধি করবে।’

রিয়াল পরিচালক বুত্রাগেনিয়ো অবশ্য কিছুটা রাখঢাক রাখলেন কথায়। বললেন, ‘আমরা জানি মিডিয়া ও ভক্তরা অধির আগ্রহে অপেক্ষা করছে। কিন্তু আমাদের কিছুই করার নেই।’

এত কিছুর পর অবশ্য শেষ দুই দিনে আলোচনা কিছুটা চাপা পড়েই গিয়েছে। এরপর কিলিয়ান এমবাপের ইনস্টাগ্রাম পোস্ট নিয়েও হয়েছে বেশ আলাপ আলোচনা। খুব বেশি কিছু নয়, অনুশীলনে সতীর্থদের সঙ্গে খুনসুটির একটা ছবি দিয়েছিলেন এমবাপে। তার পরই আলোচনার শুরু, তবে কি পিএসজি চলতি মৌসুমেই ছাড়ছেন না ফরাসি তারকা?

এত কিছুর পরও অবশ্য পারফর্ম্যান্সে এর প্রভাব পড়েনি আদৌ। মাঠে দারুণ খেলেছেন তিনি। রেঁসের বিপক্ষে জোড়া গোল করেছেন তিনি, তাতে দলও জিতেছে ২-০ গোলেই।

এরপর স্বাভাবিকভাবেই সংবাদ সম্মেলনে উঠে এল এমবাপের দল ছাড়ার কথা। তার জবাবে পচেত্তিনো জানালেন, সেসব কেবলই গুঞ্জন। বললেন, ‘সে আমাদেরই খেলোয়াড়। আপনি জানেন, ফুটবল জগতটা গুঞ্জনে ভরা।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা