খেলা

‘তামিমের কথা খুব বেশি ভাবছিও না’

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের সফল সফলতম ওপেনার নাম যদি বলা হয় তাহলে সবার আগে আসবে তামিম ইকবাল। যে যাই ভাবুক আর যত সমালোচনাই হোক, ইতিহাস-পরিসংখ্যান বলছে টেস্ট, ওয়ানডে আর টি-টোয়েন্টি- তিন ফরম্যাটেই তিনি অন্যতম সফল ব্যাটসম্যান।

গত ৮-১০ বছর সব ফরম্যাটে বাংলাদেশের বেশিরভাগ সাফল্যের অন্যতম স্বার্থক রূপকার তামিম।

দলের বেশিরভাগ জয়ে তার ছিল অগ্রণী ভূমিকা। তামিমের ব্যাটে রান মানেই বাংলাদেশের স্বস্তি।

কিন্তু সাম্প্রতিক সময় সেভাবে জাতীয় দলকে সার্ভিস দিতে পারছেন না তামিম। জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলেননি। হাঁটুর ইনজুরিতে বিশ্রামে থাকায় অস্ট্রেলিয়ার পর নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও নেই দেশের এক নম্বর ওপেনার।

কিন্তু কী আর করার! যেহেতু এখন তার সার্ভিস মিলছে না, তাই তামিমকে নিয়ে আপাতত ভাবতে নারাজ টাইগারদের হেড কোচ রাসেল ডোমিঙ্গো। তামিমের না থাকায় শূন্যতাও অনুভব করছেন না তিনি।

সোমবার (৩০আগস্ট) মুখ ফুটে সে কথা বলেও ফেলেছেন এ দক্ষিণ আফ্রিকান।

অনলাইন সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয়েছিল, তামিম ইকবালের ব্যাপারে আপনি কী ভাবছেন? ডোমিঙ্গোর কথা ঘুরিয়ে বললেন, ‘স্কোয়াডে এখন যে ১৯ ক্রিকেটার আছে, আমার যত মনোযোগ তাদের দিকেই। যখন তামিম ফিট হয়ে উঠবে, তখন তার কথা ভাবা যাবে। সত্যি বলতে আমি তার কথা খুব বেশি ভাবছিও না।’

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবিতে শিক্ষক দম্পতির বিরুদ্ধে মার্ক টেম্পারিংয়ের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান...

ড. জন লি লিগ্যাসি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত বাংলাদেশি শিক্ষাবিদ

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ...

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক

দেশের বিভিন্ন এলাকায় প্রি-পেইড ও স্মার্ট বিদ্যুৎ মিটারের গ্রাহকদের মধ্যে অস্...

ঝালকাঠিতে কবি স্মরণ, যুক্ত ছিলেন তারেক রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ঝালকাঠিতে ভিডিও কনফারেন্স এর...

অসহায় বৃদ্ধের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন

মাদারীপুর শহরের পানিছত্র এলাকায় রাস্তার পাশে অজ্ঞাতপরিচয় পড়ে থাকা বৃদ্ধ হেমায়...

নানাবাড়িতে ৪ বছরের শিশুর মৃত্যু, হত্যার অভিযোগ বাবার 

মাদারীপুরের কালকিনি উপজেলার নানাবাড়িতে বেড়াতে গিয়ে চার বছর বয়সী শিশু হাফিজুর...

শাকিব খানের পোস্ট , ফিরছে টিম ‘বরবাদ’

বৃহস্পতিবার (২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করেন শাকিব...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানুন উপকারিতা ও ঝুঁকি

বর্তমানে ওজন নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে টানা ২৪ ঘণ্টা না খেয়ে থাকার প্রবণতা বাড়...

গণমিছিল সফল করার আহ্বান ১১ দলীয় ঐক্যের

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ১১ দলের ঘোষিত কর্মসূচি বাস্তব...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা