খেলা

আর্জেন্টিনা দলের সঙ্গে যোগ দিয়েছেন মেসি

স্পোর্টস ডেস্ক: বহুল আকাঙ্ক্ষিত পিএসজি অভিষেকটা হয়ে গেছে লিওনেল মেসির। গেল মাসে অনেক নাটকীয়তার পর ক্লাবটিতে যোগ দিয়েছিলেন তিনি। এরপর ছিল অনেক আনুষ্ঠানিকতা। তবে এবার সবকিছু ভুলে আবারও জাতীয় দলে মনোযোগী হওয়ার পালা আর্জেন্টাইন অধিনায়কের।

সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে বিশ্বকাপ বাছাইয়ের তিন ম্যাচে ভেনেজুয়েলা, ব্রাজিল ও বলিভিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। প্রথম ম্যাচটি খেলতে ইতোমধ্যেই ভেনেজুয়েলায় পৌঁছে গেছে আলবিসেলেস্তেরা।

তাদের সঙ্গে আজ (মঙ্গলবার) স্থানীয় সময় সকালে যোগ দিয়েছেন মেসি। আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টিওআইসি স্পোর্টস জানিয়েছে, পিএসজির দুই সতীর্থ ডি মারিয়া ও লিয়ান্দ্রো পারেদেসও যোগ দিয়েছেন। তারা যোগ দেওয়ার আগেই সোমবার অনুশীলন করেছে আর্জেন্টিনা দল।

মঙ্গলবার স্থানীয় সময় সাড়ে চারটায় দলের সঙ্গে প্রথমবারের মতো অনুশীলন করবেন পিএসজির তিন ফুটবলার। পরদিন ভেনেজুয়েলা ম্যাচের ভেন্যু কারাকাস স্টেডিয়ামে অনুশীলন করবে আর্জেন্টিনা ফুটবল দল।

৩ সেপ্টেম্বর বাংলাদেশ সময় ভোর ছয়টায় ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। এরপর ৫ তারিখ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবে কোপা আমেরিকা চ্যাম্পিয়নরা। সর্বশেষ ৯ সেপ্টেম্বর আর্জেন্টিনার প্রতিপক্ষ বলিভিয়া।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা