খেলা

‘শেষ টি-টোয়েন্টি খেলেছেন কবে মনে নেই’

নিজস্ব প্রতিবেদক: পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে এসেছে নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল বাংলাদেশে এসেছে । এর জন্য শুরুতে ১৫ সদস্যের দল ঘোষণা করেছিল নিউজিল্যান্ড ক্রিকেট। তবে ঢাকায় আসার পর ব্যাটসম্যান ফিন অ্যালেন করোনাভাইরাসে আক্রান্ত হলে তার নতুন করে পাঠানো হয় পেসার ম্যাট হেনরিকে। যদিও অ্যালেনকে বাদ দেয়নি তারা। এতে স্কোয়াডে সংখ্যাটা দাঁড়িয়েছে ১৬ জনে।

যেদিন বাংলাদেশের বিপক্ষে সিরিজের দল ঘোষণা করে কিউইরা, একই দিন আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডও দিয়েছে তারা। তবে বিশ্বকাপ স্কোয়াডে যারা আছেন, তাদের কাউইকেই বাংলাদেশ সিরিজে রাখেনি কিউইরা।

তারুণ্যনির্ভর এক দল পাঠিয়েছে তারা। যেখানে সবচেয়ে অভিজ্ঞ অলরাউন্ডার কলিন ডি গ্র্যান্ডহোম। অভিজ্ঞও হয়েও তিনি সব মিলিয়ে টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ৩৬টি। দলে ফিরেছেন দীর্ঘ প্রায় দেড় বছর পর।

নিউজিল্যান্ড দলের নেতৃত্ব দেবেন টম লাথাম। প্রায় ৯ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার তার, তবে এই ফরম্যাটে তিনি ম্যাচ খেলেছেন মোটে ১৩টি। সবশেষ যে ৪৫ মাস টি-টোয়েন্টিতে জাতীয় দলের জার্সি গায়ে চাপাতে পারেননি সেটিও ভুলে গেছেন তিনি।

লাথাম বলেন, ‘যেভাবে সূচি করা হয়, সেই হিসেবে ওয়ানডে ও টেস্ট ছাড়া অন্য কিছু খেলার সুযোগ নেই। আমি নিশ্চিত না কবে শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছি। হবে হয়তো দুই বছর আগে।’

লাথামের মতোই অবস্থা হেনরি নিকোলস, টম ব্লান্ডেল, ম্যাট হেনরিদের। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অনিয়মিত তারা। অথচ বাংলাদেশ সফরে নিউজিল্যান্ড দলের ‘অভিজ্ঞ’ খেলোয়াড় বলতে তারাই। ১৬ সদস্যের দলে আন্তর্জাতিক অভিষেকের অপেক্ষায় আছেন রাচিন রবীন্দ্র, কোল ম্যাককনচি ও বেন সিয়ার্স।

বাংলাদেশ সফরে আসার আগে নিউজিল্যান্ড দল বেশ ভালোভাবে জেনে এসেছে এখানে স্পিন দিয়ে লড়তে হবে তাদের। অথচ স্কোয়াডে বিশেষায়িত স্পিনার বলতে কেবল এজাজ প্যাটেল। সঙ্গে টুকটাক হাত ঘোরাতে পারে কোল ম্যাককনচি, উইল ইয়াং ও রাচিন রবীন্দ্র (বাঁহাতি স্পিনার)। টম ব্লান্ডেল মূলত উইকেটরক্ষক তবে কালে ভদ্রে ডানহাতি অফ ব্রেকও করেন।

অথচ কিউইদের বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন হংকংয়ের হয়ে ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা মার্ক চাপম্যান। আছেন ৩৪ বছর বয়সী লেগ স্পিনার টড অ্যাশলেও। দুই স্পিনার ইশ সোদি ও মিচেল স্যান্টনার। সংযুক্ত আর আমিরাতের সম্ভাব্য টার্নিং পিচে তারাই হবেন কিউইদের ভরসা। বাংলাদেশে এলে তাদের নিয়ে আলোচনা জমতো। মস্থর উইকেটে এই স্পিনাররা প্রতিপক্ষ শিবিরে ভয় ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ঠ।

ট্রেন্ট বোল্ট, টিম সাউদি, কাইল জেমিনসনের সঙ্গে আছেন লুকি ফার্গুসন মিলে বিশ্বকাপের পেস বোলিং বিভাগ নিউজিল্যান্ডের। এছাড়া স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে আরেক পেসার অ্যাডাম মিলনেকে। তাদের কেউই নেই বাংলাদেশ সফরে। নেই কেন ইউলিয়ামসন, জিমি নিশাম, টিম সেইফার্ট, ডেভেন কনওয়ের মতো ক্রিকেটারও।

বাংলাদেশ সফরের নিউজিল্যান্ড দল-

টম লাথাম (অধিনায়ক), ফিন অ্যালেন, হামিশ বেনেট, টম ব্লান্ডেল, ডগ ব্রাসওয়েল, কলিন ডি গ্র্যান্ডহোম, জ্যাকব ডাফি, স্কট কাগেলেইন, কুল ম্যাকনি, হেনরি নিকোলস, এজাজ প্যাটেল, রাচিন রবীন্দ্র, বেন সিয়ারস, ব্লেয়ার টিকনার, ম্যাট হেনরি ও উইল ইয়ং।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সৌদি আরব পৌঁছেছেন ৫৩৪১০ জন বাংলাদেশি হজযাত্রী

চলতি বছর হজ করতে বাংলাদেশ থেকে মঙ্গলবার (১২ মে) দি...

পটুয়াখালীর বিভিন্ন রুটে বাড়ছে যাতায়াত ব্যয়

সারাদেশের অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী স্পিডবোটের যা...

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই

আওয়ামী লীগের প্রবীণ নেতা, মুক্তিযোদ্ধা, সাবেক গৃহা...

একনেকে ৩৫ হাজার কোটি টাকার ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্র...

বন্ধুদের সঙ্গে আজ আড্ডা দেবেন কবি মজিদ মাহমুদ 

কয়েক বছর ধরে জন্মদিনে ঢাকায় থাকেন না সব্যসাচী লেখক...

চূড়ান্ত তালিকা: দেশে মোট ভোটার ১২ কোটি ৮৩ লাখের বেশি

দেশে এখন মোট ভোটার ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন।...

হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু

হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা...

তাপপ্রবাহের ঝুঁকিতে বিশ্বকাপের এক-চতুর্থাংশ ম্যাচ

বিশ্বকাপে প্রতি চারটি ম্যাচের একটি প্রচণ্ড গরমের ম...

সূর্য থেকে ধেয়ে আসছে শক্তিশালী শিখা

সূর্য থেকে অত্যন্ত শক্তিশালী সৌর শিখা পৃথিবীর দিকে...

পদ্মায় ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ করেছেন ফোরকান

গাজীপুরে কাপাসিয়া উপজেলায় একই পরিবারের পাঁচজনকে খু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা