খেলা

কাশ্মীর প্রিমিয়ার লিগে আফ্রিদির দল চ্যাম্পিয়ন

ক্রীড়া ডেস্ক: প্রথমবারের মতো অনুষ্ঠিত কাশ্মীর প্রিমিয়ার লিগে (কেপিএল) চ্যাম্পিয়ন হয়েছে শহিদ আফ্রিদির দল রাওয়ালকোট হকস। মঙ্গলবার (১৭ আগস্ট) রাতে শ্বাসরুদ্ধকর ফাইনালে মোহাম্মদ হাফিজের মুজাফফরবাদ টাইগারকে ৮ রানে হারিয়েছে তারা।

টস হেরে আগে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৬৯ রানের সংগ্রহ দাঁড় করায় রাওয়ালকোট। ২৯ বলে ৫ বাউন্ডারি আর ৩ ছক্কায় ৫৪ রানের ঝড়ো এক ইনিংস খেলেন কাশিফ আলি। বিসমিল্লাহ খান ১৯ বলে ৩০ আর শাহিবজাদা ফারহান ২০ বলে করেন ২৮ রান।

মুজাফফরবাদের অধিনায়ক মোহাম্মদ হাফিজ ২৬ রান খরচায় নেন ২টি উইকেট। ২ উইকেট শিকার করেন উসামা মীর।

জবাবে জিসান আশরাফ আর মোহাম্মদ হাফিজের উদ্বোধনী জুটিতে উড়ন্ত সূচনা করে মুজাফফরবাদ। ৩৪ বলে তারা তুলে দেন ৫৪ রান। হাফিজ ২১ বলে ২৫ করে আউট হলে ভাঙে এই জুটি। তারপরও ভালো অবস্থানেই ছিল মুজাফফরবাদ। কিন্তু ২৬ বলে ৪টি করে চার-ছক্কায় জিসান ৪৬ রানে শহিদ আফ্রিদির বলে বোল্ড হলে ঘুরে যায় ম্যাচ। একের পর এক উইকেট হারাতে থাকে টাইগাররা।

তবু শেষ ওভারে দারুণ উত্তেজনা তৈরি হয়েছিল। শেষ ৫ বলে মুজাফফরবাদের জয়ের জন্য দরকার ছিল মাত্র ৯ রান। হাতে ৪ উইকেট। কিন্তু আসিফ আফ্রিদি ওই পাঁচ চলের মধ্যে তুলে নেন ৩টি উইকেট। তীরে এসে তরী ডোবে মোহাম্মদ হাফিজের দলের, থামতে হয় ৯ উইকেটে ১৬১ রানে।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা