খেলা

ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচের রেফারি চূড়ান্ত

স্পোর্টস ডেস্ক: ফুটবল ম্যাচ মানেই যেন বাড়তি রোমাঞ্চ। আর সেটা যদি ব্রাজিল-আর্জেন্টিনার হয় তাহলে কোনো কথায় নেই। পুরো বিশ্বের ফুটবল প্রেমিদের এই ম্যাচটি নিয়ে থাকে বাড়তি আগ্রহ।

আগামী মাসেই দেখা যাবে এই দুই দলের আরেকটি দ্বৈরথ। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে সেলেসাওদের মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা।

ইতোমধ্যেই ম্যাচটির জন্য স্কোয়াড ঘোষণা করেছেন ব্রাজিল কোচ তিতে। দুয়েকদিনের মধ্যে নিজেদের স্কোয়াড জানানোর কথা আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনিরও। এর মধ্যেই চূড়ান্ত হয়েছে ম্যাচটিতে কে থাকবেন রেফারির দায়িত্বে।

জানা গেছে আগামী মাসে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটিতে রেফারির দায়িত্ব পেয়েছেন ভেনুজুয়েলার হেসুস ভালানজুয়েলা। গত কোপা আমেরিকাতেও রেফারির দায়িত্ব পালন করেছেন তিনি। ছিলেন আর্জেন্টিনা ও কলম্বিয়া সেমিফাইনালের দায়িত্বেও।

আগামী সেপ্টেম্বরে দক্ষিণ আমেরিকান দলগুলো খেলবে তিনটি ম্যাচ। আগামী ২, ৫ আর ৯ সেপ্টেম্বর তিনটি ম্যাচ দিবসে হবে খেলা। আগামী ৫ সেপ্টেম্বর বহুল আকাঙ্ক্ষিত লড়াইয়ে ব্রাজিল মুখোমুখি হবে আর্জেন্টিনার।

চলতি বছরই দেখা যাবে আরও একটি ব্রাজিল- আর্জেন্টিনা লড়াই। অক্টোবরেই আর্জেন্টিনা আতিথ্য দেবে ব্রাজিলকে, সেটা আগে থেকেই নির্ধারিত ছিল। ফুটবল প্রেমিদের জন্য অপেক্ষায় দারুণ রোমাঞ্চ।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সৌদি আরব পৌঁছেছেন ৫৩৪১০ জন বাংলাদেশি হজযাত্রী

চলতি বছর হজ করতে বাংলাদেশ থেকে মঙ্গলবার (১২ মে) দি...

পটুয়াখালীর বিভিন্ন রুটে বাড়ছে যাতায়াত ব্যয়

সারাদেশের অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী স্পিডবোটের যা...

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই

আওয়ামী লীগের প্রবীণ নেতা, মুক্তিযোদ্ধা, সাবেক গৃহা...

একনেকে ৩৫ হাজার কোটি টাকার ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্র...

বন্ধুদের সঙ্গে আজ আড্ডা দেবেন কবি মজিদ মাহমুদ 

কয়েক বছর ধরে জন্মদিনে ঢাকায় থাকেন না সব্যসাচী লেখক...

চূড়ান্ত তালিকা: দেশে মোট ভোটার ১২ কোটি ৮৩ লাখের বেশি

দেশে এখন মোট ভোটার ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন।...

হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু

হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা...

তাপপ্রবাহের ঝুঁকিতে বিশ্বকাপের এক-চতুর্থাংশ ম্যাচ

বিশ্বকাপে প্রতি চারটি ম্যাচের একটি প্রচণ্ড গরমের ম...

সূর্য থেকে ধেয়ে আসছে শক্তিশালী শিখা

সূর্য থেকে অত্যন্ত শক্তিশালী সৌর শিখা পৃথিবীর দিকে...

পদ্মায় ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ করেছেন ফোরকান

গাজীপুরে কাপাসিয়া উপজেলায় একই পরিবারের পাঁচজনকে খু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা