খেলা

বিশ্বকাপ স্বপ্ন বুনছেন বাংলাদেশ অধিনায়ক

সাননিউজ ডেস্ক: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর ওমান ও দুবাইতে বসবে আগামী অক্টোবরে। ওমানে প্রথম রাউন্ডে স্বাগতিকদের সঙ্গে পাপুয়া নিউগিনি ও স্কটল্যান্ড বাধা পেরিয়ে পরের রাউন্ডে জায়গা করে নিতে হবে বাংলাদেশকে।

এই মিশনে বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ তার ক্রিকেটারদের ওপর আস্থা রাখছেন। তার বিশ্বাস, কুড়ি ওভারের বিশ্বকাপে ভালো খেলবে বাংলাদেশ।

নিজেদের শক্তির জায়গা সম্পর্কে বলতে গিয়ে মাহমুদউল্লাহ জানিয়েছেন, ‘আমি মনে করি আমাদের শক্তির জায়গা হলো আমাদের অলরাউন্ডাররা ও আমাদের বোলিং বিভাগ। আমাদের ব্যাটিং বিভাগও বেশ ভালো। আমি মনে করি, আমাদের দলে ভালো ভারসাম্য আছে। বিশেষ করে, আমরা পাঁচ-ছয়জন অলরাউন্ডার, যারা বল ও ব্যাট করতে পারি। এই মুহূর্তে আমাদের ফাস্ট বোলাররা দারুণ কাজ করছে। তাছাড়া আমাদের স্পিন ডিপার্টমেন্ট তো আমাদের শক্তির জায়গা হিসেবে আছেই। যদি আমরা তাদের সাহায্য পাই, তাহলে ভালো ফল করতে পারবো।’

মাহমুদউল্লাহর আত্মবিশ্বাসী হওয়ার কারণও আছে। সর্বশেষ অস্ট্রেলিয়া সিরিজে সেরা হয়েছেন সাকিব আল হাসান। মোস্তাফিজুর রহমান আছেন দুর্দান্ত ফর্মে। অস্ট্রেলিয়া সিরিজ না খেললেও মুশফিকুর রহিমও আছেন চেনা ছন্দে।

তরুণ ক্রিকেটারদের মধ্যে আফিফ হোসেন ভয়ডরহীন ক্রিকেট খেলে নিজেকে জানান দিয়েছেন। মুশফিকের পরিবর্তে সুযোগ পেয়ে নুরুল হাসান সোহানও দেখিয়েছেন, তিনি কী করতে পারেন। সদ্যই আন্তর্জাতিক ক্রিকেটে সুযোগ পাওয়া শামীম হোসেনও নিজের প্রতিভার জানান দিয়েছেন।

এই ক্রিকেটারের পারফরম্যান্স আশা জাগাচ্ছে মাহমুদউল্লাহর মনে, ‘যদি আমাকে কয়েকটি প্লেয়ারের নাম বলতে হয় আমি প্রথমেই বলবো সাকিবের নাম। সে নাম্বার ওয়ান অলরাউন্ডার, আমাদের দলে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার। এছাড়া মুশফিক ও মোস্তাফিজ আছে। আফিফ, শামীম, সোহানের মতো বেশ কিছু তরুণ ক্রিকেটার আছে। যারা নিজেদের জন্য এবং দলের জন্য ভালো করছে। এই তরুণদের দিকে বিশ্বকাপে চোখ থাকবে বলে মনে করি।’

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা