খেলা
অ্যাথলেটিকস দিয়ে 

বাংলাদেশের অলিম্পিক মিশন শেষ হচ্ছে

নিজস্ব প্রতিবেদক: দেখতে দেখতে টোকিও অলিম্পিকের বাকি আর এক সপ্তাহ। তবে আগামীকাল (রোববার) শেষ হয়ে যাচ্ছে বাংলাদেশের অলিম্পিক মিশন। ৪০০ মিটার স্প্রিন্টে নামবেন জহির রায়হান। বাংলাদেশের অন্য পাঁচ প্রতিযোগী ইতোমধ্যে তাদের ইভেন্ট শেষ করেছেন।

অন্য অলিম্পিকের তুলনায় এবার বাংলাদেশের অলিম্পিক একটু ভিন্ন হয়েছে। আরচ্যার রোমান সানা নকআউট পর্বে জিতেছেন। দিয়া সিদ্দিকী ক্যারিয়ার সেরা স্কোর গড়েছেন। সাঁতারু আরিফুল ইসলাম সেরা টাইমিং করেছেন।

আরেক সাঁতারু জুনাইনা আন্তর্জাতিক মিটে সেরা স্কোর করেছেন এই অলিম্পিকে। একমাত্র শ্যুটার আব্দুল্লাহ হেল বাকি নিজের স্বাভাবিক স্কোরের চেয়ে কম করেছেন।

রোববার সকালে বাংলাদেশ সময় সকাল ৮টা ১ মিনিটে ৪০০ মিটারের ট্র্যাকে নামবেন জহির। তিনি তিন নম্বর হিটে দুই নম্বর লেনে দৌড়াবেন। প্রতি হিটের প্রথম তিন জন ও টোটাল হিটে অংশগ্রহণকারীর মধ্যে বাকি সেরা ৬ টাইমিংধারী সেমিফাইনালে খেলবে।

জহির ২০১৭ সালে কেনিয়ার নাইরোবিতে বিশ্ব যুব অ্যাথলেটিকসে সেমিফাইনালে খেলেছিলেন। জহির রায়হানের সেরা টাইমিং ৪৭.৩৪ সেকেন্ড। জহিরের হিটে দৌড়াবেন আট জন। এর মধ্যে জহিরের টাইমিং সবচেয়ে বেশি। ফলে তার হিটে সেরা ৩ অথবা সেরা ৩ পরবর্তী সমগ্র হিটের সেরা ৬ এর মধ্যে আশা কঠিনই।

টোকিও থেকে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু বলেন, ‘জহির টাইমিংয়ে উন্নতি করে ভালো পারফরম্যান্স করুক আমরা সেই প্রত্যাশা করি। আশা করি বাংলাদেশের টোকিও অলিম্পিকসের শেষটা সুন্দর হবে।’

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবিতে শিক্ষক দম্পতির বিরুদ্ধে মার্ক টেম্পারিংয়ের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান...

ড. জন লি লিগ্যাসি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত বাংলাদেশি শিক্ষাবিদ

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ...

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক

দেশের বিভিন্ন এলাকায় প্রি-পেইড ও স্মার্ট বিদ্যুৎ মিটারের গ্রাহকদের মধ্যে অস্...

ঝালকাঠিতে কবি স্মরণ, যুক্ত ছিলেন তারেক রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ঝালকাঠিতে ভিডিও কনফারেন্স এর...

অসহায় বৃদ্ধের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন

মাদারীপুর শহরের পানিছত্র এলাকায় রাস্তার পাশে অজ্ঞাতপরিচয় পড়ে থাকা বৃদ্ধ হেমায়...

নানাবাড়িতে ৪ বছরের শিশুর মৃত্যু, হত্যার অভিযোগ বাবার 

মাদারীপুরের কালকিনি উপজেলার নানাবাড়িতে বেড়াতে গিয়ে চার বছর বয়সী শিশু হাফিজুর...

শাকিব খানের পোস্ট , ফিরছে টিম ‘বরবাদ’

বৃহস্পতিবার (২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করেন শাকিব...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানুন উপকারিতা ও ঝুঁকি

বর্তমানে ওজন নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে টানা ২৪ ঘণ্টা না খেয়ে থাকার প্রবণতা বাড়...

গণমিছিল সফল করার আহ্বান ১১ দলীয় ঐক্যের

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ১১ দলের ঘোষিত কর্মসূচি বাস্তব...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা