খেলা
কাশ্মীর লিগ

বিদেশি ক্রিকেটারদের হুমকি দিচ্ছে ভারত!

স্পোর্টস ডেস্ক: এই প্রথমবারের মতো কোনো ক্রিকেট টুর্নামেন্ট হবে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে। নাম কাশ্মীর প্রিমিয়ার লিগ (কেপিএল)।

আগামী শুক্রবার (৬ আগস্ট) থেকে শুরু হচ্ছে এই প্রিমিয়ার লিগ। যেখানে খেলবেন ইংল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কার ছয়জন বিদেশি ক্রিকেটার।

তারা হলেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক তিলকারাত্নে দিলশান, দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা ব্যাটসম্যান হার্শেল গিবস, ইংল্যান্ডের ম্যাট প্রায়র, মন্টি প্যানেল, ফিল মাস্টার্ড ও ওয়াইজ শাহ। টুর্নামেন্টের ছয় দলে খেলবেন এ ছয় বিদেশি ক্রিকেটার।

কিন্তু কাশ্মীরের লিগে তাদের অংশগ্রহণ মানতে পারছে না ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)- এমন অভিযোগ তুলেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ ও দক্ষিণ আফ্রিকান তারকা হার্শেল গিবস। কাশ্মীরের লিগে খেলবেন বিধায় নানাবিদ হুমকিও পাচ্ছেন বলে লিখেছেন গিবস।

শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে রশিদ লতিফ লিখেছেন, ‘বিসিসিআই বিভিন্ন ক্রিকেট বোর্ডকে হুমকি দিচ্ছে, তারা যদি সাবেক ক্রিকেটারদের কাশ্মীরে খেলার অনুমতি দেয়, তাহলে তাদের আর ভারতে প্রবেশ করতে দেয়া হবে না। গিবস, দিলশান, প্যানেসারসহ অনেকেই কাশ্মীরের লিগে খেলবেন।’

এদিকে চুপ করে নেই হার্শেল গিবসও। তিনি এক হাত নিয়েছেন বিসিসিআইয়ের। টুইটারে লিখেছেন, ‘পাকিস্তানের সঙ্গে নিজেদের রাজনৈতিক বিষয় এখানে আনা পুরোপুরি অপ্রাসঙ্গিক কাজ বিসিসিআইয়ের। তারা আমাকে কেপিএলে যাওয়া থেকে আটকাতে চাচ্ছে। পাশাপাশি হুমকি দিচ্ছে আর কখনও ভারতে যেতে দেবে না।’

এ বিষয়টি নিশ্চিত করে কেপিএলের এক প্রতিনিধি বলেছেন, ‘দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের ক্রিকেট বোর্ডকে তাদের সাবেক খেলোয়াড়দের আটকানোর কথা বলেছে বিসিসিআই। বোর্ডগুলো বিসিসিআইয়ের চাওয়া মেনেও নিয়েছে। তাই এখন বিদেশি ক্রিকেটারদের বদলে স্থানীয় ক্রিকেটারদের নিতে হবে।’

কেপিএলের ছয় দল হলো ওভারসিজ ওয়ারিয়র্স, মুজাফফরবাদ টাইগার্স, রাওয়ালকোট হকস, বাঘ স্ট্যালিয়নস, মিরপুর রয়্যালস এবং কোটলি লায়নস। এ ছয় দলের অধিনায়ক যথাক্রমে ইমাদ ওয়াসিম, মোহাম্মদ হাফিজ, শহিদ আফ্রিদি, শাদাব খান, শোয়েব মালিক ও কামরান আকমল।

জানা যায় ,প্রতিটি দলের পাঁচ জন করে কাশ্মীরের খেলোয়াড় থাকবে। ২০২০ সালের ডিসেম্বরে কাশ্মীরের পার্লামেন্টারি স্পেশাল কমিটির চেয়ারম্যান শেহরিয়ার খান কেপিএলের ঘোষণা দেন। আজাদ কাশ্মীরের প্রেসিডেন্ট মাসুদ খানকে কেপিএলের চিফ প্যাট্রন করা হয়েছে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা