খেলা

মাহমুদউল্লাহ-স্টার্করা সবাই নেগেটিভ

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ ও অস্ট্রেলিয়া ক্রিকেট দলের করোনা পরীক্ষায় মিলেছে স্বস্তির খবর। দুই দলের ক্রিকেটার, কোচিং ও সাপোর্টিং স্টাফদের প্রথম কোভিড পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। শনিবার (৩১ জুলাই) বিসিবির মেডিকেল বিভাগ থেকে এ খবর নিশ্চিত হওয়া গেছে।

একই সঙ্গে ক্রিকেট দল দুটির রুম কোয়ারেন্টাইনও শেষ হচ্ছে আজ। রোববার (১ আগস্ট) সকাল ১০টা থেকে ১ পর্যন্ত মিরপুর হোম অব ক্রিকেটে প্রস্তুতি নেবে বাংলাদেশ দল। এদিন বিকেল ৪টায় মাঠে নামবেন অতিথিরা। কৃত্রিম আলোয় সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত অনুশীলন চালাবেন ওয়েড, স্টার্করা।

পরদিন বাংলাদেশ বিকেলে ও অস্ট্রেলিয়া সকালে অনুশীলন করবে। দুই দলের পাঁচ ম্যাচ সিরিজ শুরু হবে ৩ আগস্ট সন্ধ্যা ৬টায়। পরের চারটি ম্যাচ ৪, ৬, ৭ ও ৯ আগস্ট। প্রতিটি ম্যাচ দিবারাত্রির।

গত ২৯ জুলাই বাংলাদেশ ও অস্ট্রেলিয়া দল ঢাকায় পৌঁছায়। জিম্বাবুয়েতে সফল মিশন শেষে সকালে স্বাগতিকরা দেশে ফেরে। বিকেলে আসে অস্ট্রেলিয়া। দুই দল হোটেল ইন্টারকন্টিনেন্টালে তিনদিনের রুম কোয়ারেন্টাইনে আছে। সেখানে সিরিজ সংশ্লিষ্ট সবাইকে জৈব সুরক্ষা বলয়ে রেখেছে বিসিবি।

জানা গেছে, সব মিলিয়ে ২৫০ জনের জৈব সুরক্ষা বলয়ের ব্যবস্থা করেছে বিসিবি। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরীর তত্ত্বাবধানে চলছে এই কোয়ারেন্টাইন প্রক্রিয়া।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা