খেলা

অস্ট্রেলিয়ার জন্য শেরে বাংলা বন্ধ

ক্রীড়া প্রতিবেদক : অস্ট্রেলিয়া ক্রিকেট দল প্রায় চার বছর পর বাংলাদেশ সফরে এসেছে। এজন্য মিরপুরে শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম এবং টিম হোটেল ইন্টারকন্টিনেন্টালে কোনো বহিরাগত এমনকি মিডিয়ারও প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

বিসিবি থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেয়া হয়েছে যে, দুইদিন (শুক্রবার ও শনিবার) হোম অব ক্রিকেটের সব ফটক বন্ধ, মিডিয়ার প্রবেশ নিষেধ। আর টিম হোটেলে যাওয়ার তো প্রশ্নই আসে না।

কে আছেন, কে নেই? স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ, প্যাট কামিনসরা এসেছেন কি আসেননি, সেটা বড় কথা নয়। অস্ট্রেলিয়ার মত দল রাজধানীতে। এ নিয়ে মিডিয়ায় অন্যরকম প্রাণচাঞ্চল্য থাকার কথা ছিলো। কিন্তু এসবের কিছুই নেই।

একদম বিসিবি থেকে জানিয়ে দেয়া হয়েছে, ১ আগস্টের আগে শেরে বাংলায় মিডিয়া কর্মীরা প্রবেশ করতে পারবেন না। আনুষ্ঠানিকভাবে বলে দেয়া হয়েছে, ৩০ ও ৩১ জুলাই হোম অফ ক্রিকেটের সব ফটক বন্ধ থাকবে। মিডিয়া কর্মীদের এ সময়ে স্টেডিয়ামে না যেতেই বলা হয়েছে।

কোনো পুরোদস্তুর টেস্ট দল ঢাকায় পা রাখা মানেই তাদের খোঁজখবর নেয়া, অনুশীলন কভার করাই মিডিয়ার কাজ। সেখানে স্টেডিয়ামে না যাওয়ার অনুরোধ, রীতিমত বিস্ময়কর!

বলার অপেক্ষা রাখে না, বোর্ডের পক্ষে এমন অনুরোধ এই প্রথম। এর আগে কোনো ভিনদেশি দল আসার পর বোর্ডের পক্ষ থেকে এমন অনুরোধ করা হয়নি। এটা খালি চোখে বাড়াবাড়ি মনে হলেও, শুক্রবার বিসিবি সিইও নিজামউদ্দীন চৌধুরী সুজন জানিয়ে দিয়েছেন, যা কিছুই করা হচ্ছে তা সব ক্রিকেট অস্ট্রেলিয়ার চাওয়া অনুযায়ী।

অস্ট্রেলিয়া সবসময়ই অন্যরকম দেশ। যারা শুধু করোনার বিষয়েই নয়, আইন শৃঙ্খলা, নিরাপত্তার ব্যাপারেও সদা সতর্ক। তাই বাংলাদেশে জাতীয় দল পাঠানোর আগেই এক গাদা কঠিন শর্ত দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

তাদের ভাষাটা পরিষ্কার, তিন দিনের কোয়ারেন্টাইনে থাকার পর রোববার (১ আগস্ট) শেরে বাংলায় প্রথম প্র্যাকটিস সেশনের আগে স্টেডিয়ামে বাংলাদেশের ক্রিকেটাররা ছাড়া আর কারও শারীরিক উপস্থিতি মোটেই কাম্য নয় অসিদের। তাই শনিবার পর্যন্ত মিডিয়াসহ বহিরাগতদের শেরে বাংলায় ঢোকা নিষেধ।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ধরা পড়ে মাদক বহনকারীরা, সংসদে যায় কারবারিরা

মাদক মামলায় বারবার কেবল বাহক বা বহনকারীরা গ্রেপ্তার হলেও মূল কারবারিরা বিচারে...

দেশে গড়ে প্রতিদিন ১০ খুন, বাড়ছে ছিনতাই-ডাকাতি

বাংলাদেশে সাম্প্রতিক সময়ে অপরাধ পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সং...

মেধাবী উদ্যোক্তারা পাবেন ৫ কোটি টাকা: প্রধানমন্ত্রী

দেশের সম্ভাবনাময় স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য বড় ধরনের আর্থিক সহায়তার ঘোষণা দি...

সুন্দরবনের ছোট জাহাঙ্গীর বাহিনীর ২৭ সদস্যের আত্মসমর্পণ  

অস্ত্র ও গুলি জমা দিয়ে কোস্টগার্ডের কাছে আত্নসমর্পণ করেছে সুন্দরবনের বনদস্যু...

জুনে সড়কে ঝরল ৪৬৩ প্রাণ, শীর্ষে চট্টগ্রাম

দেশে সড়ক দুর্ঘটনা উদ্বেগজনক হারে অব্যাহত রয়েছে। গত জুন মাসে দেশের বিভিন্ন স্থ...

শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে রাতেও চলছে শিক্ষার্থীদের আন্দোলন

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে রাজধানীতে দিনভর বিক্ষোভ ও সড়ক অবরোধ ক...

সুন্দরগঞ্জে ভয়াবহ জলাবদ্ধতায় আমন ধানের বীজতলা ও সবজির ব্যাপক ক্ষতি

টানা ভারি বর্ষণে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বিস্তীর্ণ এলাকা এখন পানির নিচে...

গাইবান্ধার চরাঞ্চলে মূল্যবান ভারী খনিজ বালু আহরণের কর্মযজ্ঞ

গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদের বিস্তীর্ণ চরাঞ্চলে বাণিজ্যিকভাবে মূল্যবান ভারী খন...

‘মান্নাত’ নিয়ে আইনি জটিলতার অবসান শাহরুখ খানের 

বলিউড অভিনেতা শাহরুখ খানের ঐতিহ্যবাহী বাড়ি ‘মান্নাত’ নিয়ে চলা আইন...

৭ বছর পর বড় পর্দায় ফিরছেন গোবিন্দ 

নব্বইয়ের দশকের জনপ্রিয় বলিউড অভিনেতা গোবিন্দ দীর্ঘ সাত বছরের বিরতি শেষে আবারও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা