খেলা

ক্রিকেট থেকে স্টোকসের বিরতি

স্পোর্টস ডেস্ক:‘মানসিক অবসাদ’ হলে আর যাই হোক কিছুই ভালো লাগে না। আর ক্রিকেট খেললে মানসিক চাপ নিয়ে খেলতে হয়। বতর্মানে করোনাভাইরাস পরিস্থিতিতে জৈব সুরক্ষা বলয়ে লম্বা সময় ধরে থাকায় মানসিক যন্ত্রণা আরও বেড়ে গেছে খেলোয়াড়দের। বেন স্টোকসও সেই চাপে পড়েছেন। এতটাই যে, অনির্দিষ্টকালের জন্য ক্রিকেট থেকে বিরতি নিতে হয়েছে এই অলরাউন্ডারকে।

সামনেই ঘরের মাঠে ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ ইংল্যান্ডের। গুরুত্বপূর্ণ এই সিরিজ শুরুর আগমুহূর্তে অনির্দিষ্টকালের জন্য ক্রিকেট থেকে বিরতি নিয়েছেন স্টোকস। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

ফলে ভারত সিরিজে ৩০ বছর বয়সী তারকার বদলি হিসেবে যোগ করা হয়েছে সমারসেটের ক্রেগ ওভারটনকে।

বিবৃতিতে ইসিবি জানিয়েছে, ‘ইংল্যান্ড ও ওয়েসল ক্রিকেট বোর্ড (ইসিবি) নিশ্চিত করছে যে, ইংল্যান্ড পুরুষ দলের অলরাউন্ডার বেন স্টোকস সব ধরনের ক্রিকেট থেকে অনির্দিষ্ট সময়ের জন্য বিরতি নিয়েছেন।’

মানসিক চাপে ক্রিকেট থেকে দূরে সরে যাওয়া স্টোকসের সিদ্ধান্তকে সমর্থন দিয়েছেন ইংল্যান্ডের সাবেক স্পিনার অ্যাশলে জাইল, যিনি আবার এখন ইসিবির ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব সামলাচ্ছেন, ‘বেন (স্টোকস) তার অনুভূতি ও সুস্থতার বিষয়ে মুখ খুলতে অসীম সাহস দেখিয়েছেন। বেনের যতটা সময় লাগবে, তাকে দেওয়া হবে। তাকে আবারও ইংল্যান্ডের হয়ে খেলতে দেখার অধীর অপেক্ষায় থাকবো।’

গত এক বছর কঠিন সময় গেছে স্টোকসের। বাবার ক্যান্সার এবং পরবর্তীতে মৃত্যুর ধাক্কায় বিমর্ষ ছিলেন এই অলরাউন্ডার। কঠিন সময় পার করে আইপিএল দিয়ে ক্রিকেটে ফিরলেও আবার চোটে পড়েন। আঙুল ভেঙে যাওয়ায় আইপিএলের প্রথম পর্ব (করোনার কারণে স্থগিত হওয়ার আগে) থেকে ছিটকে যান। এরপর আচমকাই পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে ফিরে আসেন।

দ্বিতীয় সারির দলকে নেতৃত্ব দিয়ে ৩-০ ব্যবধানে সিরিজও জেতেন ইংলিশ তারকা। পরবর্তী মিশন ছিল ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট। কিন্তু সিরিজটি শুরুর কয়েকদিন আগে জানিয়ে দিলেন, আপাতত আর ক্রিকেট খেলছেন না তিনি।

কঠিন এই পরিস্থিতিতে স্টোকস পাশে পাচ্ছেন কুমার সাঙ্গাকারা ও কেভিন পিটারসেনের মতো গ্রেটদের।তাছাড়া মানসিক চাপে অবসর নেওয়ার ঘটনাও আছে। ইংল্যান্ডের জোনাথন ট্রট চাপ সামলাতে না পেরে ক্রিকেট ক্যারিয়ারের ইতিই টেনে দিয়েছিলেন!

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা