খেলা
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে 

সংশয় রয়েছে সাকিব সৌম্য মোস্তাফিজ!

নিজস্ব প্রতিবেদক: ক্রিকেট সমাজের অভিজাত প্রতিনিধি অস্ট্রেলিয়া। এদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ থেকে খেলা নিয়ে সংশয় রয়েছে বাংলাদেশের। শুধু তাই নয়, কারো কারো পুরো সিরিজে অংশগ্রহনটাও নাকি শতভাগ নিশ্চিত নয়।

সত্যিই কী তাই? এ মুহূর্তে হোটেল ইন্টারকন্টিন্টোলে থাকা ১৬ ক্রিকেটারের মধ্যে (সৌম্য, নাইম শেখ, সাকিব, রিয়াদ, মিঠুন, মোসাদ্দেক, সোহান, আফিফ, শামীম পাটোয়ারী, সাইফউদ্দিন, শেখ মেহেদি, মোস্তাফিজ, রুবেল, তাসকিন, শরিফুল ও নাসুম) এমন কে আছেন, যার পক্ষে ঘরের মাঠে অসিদের সাথে টি টোয়েন্টি সিরিজ খেলা সম্ভব নয়?

আশার কথা, এ প্রশ্নর উত্তর খুঁজতে গিয়ে নেতিবাচক বা হতাশ হওয়ার মত কোন তথ্য পাওয়া যায়নি। যাদের এ প্রশ্নের উত্তর খুব ভাল জানার কথা, সেই দুই নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু-হাবিবুল বাশার সুমন এবং বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরীর কথা শুনে মনে হয়েছে এ মুহূর্তে টিম বাংলাদেশে এমন কেউ নেই যার পক্ষে অস্ট্রেলিয়ার সাথে সিরিজ খেলা সম্ভব নয়।

তবে তিনজনই অকপটে স্বীকার করেছেন সাকিব আল হাসান, সৌম্য সরকার এবং মোস্তাফিজুর রহমানের হালকা কিছু সমস্যা আছে। সেটা আরও দু’এক জনেরও আছে। তবে কোনটাই গুরুতর নয়। এমন নয় যে, ওই ইনজুরি বা চোটের কারণে তারা সিরিজ মিস করবেন।

জানা গেছে, সাকিব আল হাসানের গ্রোয়েনে (কুঁচকিতে) একটু টান আছে। সৌম্য সরকারের থাই (উরুতে ব্যাথা) আর মোস্তাফিজের গোড়ালিতে সমস্যা। কিন্তু তার কোনটাই খুব জটিল নয়।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা