খেলা

কোপায় হেরে অলিম্পিকে সম্ভাবনাময় ব্রাজিল

ক্রীড়া ডেস্ক : চলতি মাসেই কোপা আমেরিকা টুর্নামেন্টে আর্জেন্টিনার কাছে পরাজিত হয়ে টফি হাতছাড়া করে ব্রাজিল। তবে টোকিও অলিম্পিকে সম্ভাবনা দেখাচ্ছে তারা। টানা দ্বিতীয় সোনা জয়ের মিশনে আরও একধাপ এগিয়ে গেলো।

তাও আবার রিচার্লিসনের আলো ছড়ানো পারফরম্যান্সে। তার জোড়া গোলে গ্রুপ পর্বের শেষ ম্যাচে সৌদি আরবকে ৩-১ গোলে বিধ্বস্ত করেছে সেলেসাওরা। এই জয়ে নিশ্চিত হয়ে গেছে কোয়ার্টার ফাইনাল।

অথচ শুরুর অর্ধটায় তাদের পরীক্ষা নিয়েছিলো সৌদি। একটি পয়েন্ট পেলেই পরের পর্ব নিশ্চিত- এমন লক্ষ্যে ব্রাজিলের শুরুটা হয়েছিল দারুণ। সেট পিস থেকে ১৪ মিনিটে আসে প্রথম গোল। ক্লদিনিয়োর কর্নার থেকে শক্তিশালী এক হেডে প্রথম গোলটি করেন মাথিয়াস কুনা।

এরপরেও সুযোগ ছিল ব্যবধান বাড়িয়ে নেয়ার। কিন্তু অ্যান্থনির হেড গিয়ে লাগে ক্রসবারে। যার খেসারতও দিতে হয় ব্রাজিলকে। মিনিট বাদে সৌদি আরব ঘুরে দাঁড়িয়ে সমতায় ফেরায় প্রথমার্ধে। ২৭ মিনিটে সেই সেট পিস থেকেই আসে সমতাসূচক গোল। জাল কাঁপান আব্দুলেলাহ আল আমরি। এরপর তাদের পরীক্ষা নিতে পারেনি ব্রাজিলিয়ানরা। বারবার আক্রমণ মুখ থুবড়ে পড়েছে সৌদির রক্ষণে।

তবে বিরতির পর আক্রমণে ধার বাড়ে ব্রাজিলের। তাতে সুযোগও তৈরি হতে থাকে। চাপ সৃষ্টি করাতে ৭৬ মিনিটে আসে কাঙ্ক্ষিত গোল। পোস্টের কাছে হেড থেকেই স্কোর ২-১ করেন রিচার্লিসন। যোগ হওয়া সময়ে ৯০+৩ মিনিটে আবারও জাল কাঁপান এভারটন ফরোয়ার্ড। যা ছিল টুর্নামেন্টে তার পঞ্চম গোল।

এর ফলে গ্রুপ ‘ডি’ থেকে দুটি জয় ও এক ড্রয়ে অপরাজিত থেকেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ব্রাজিল। তাদের সংগ্রহ ছিল সাত পয়েন্ট।

গ্রুপের আরেক প্রতিদ্বন্দ্বী জার্মানি অবশ্য আইভোরি কোস্টের সঙ্গে ১-১ গোলে ড্র করে ছিটকে গেছে টুর্নামেন্ট থেকে। ২০১৬ সালে রুপা জেতা জার্মানি আইভোরি কোস্ট থেকে এক পয়েন্ট কম নিয়েই ম্যাচটা খেলতে নেমেছিল। ফলে জয় ভিন্ন অন্য কোনও ফল হলেই যে তারা ছিটকে যাবে, সেটি নিশ্চিত ছিল। জার্মানি ছিটকে যাওয়ায় ব্রাজিলের মতো অপরাজেয় থেকে শেষ আটে উঠেছে আইভোরি কোস্টও। পাঁচ পয়েন্ট নিয়ে তারা গ্রুপ রানার্স হয়েছে।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

শিল্পী সমিতির নির্বাচনে ২৪৩ ভোটে সভাপতি শিবা সানু 

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্ব...

তাপদাহে স্তব্ধ ঢাকা, আয় সংকটে রিকশাচালকরা

প্রচণ্ড রোদের দাপটে রাজধানী ঢাকা যেন থমকে গেছে। সাধারণ দিনে যানজট আর ব্যস্ততা...

জুলাই অভ্যুত্থানের শহীদ-আহতদের ন্যায়বিচার দেশে নিশ্চিতের অঙ্গীকার প্রধানমন্ত্রীর

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের ন্যায়বিচার দেশের মাটিতেই নিশ্চিত করা হবে ব...

৩ বছরের ভোগান্তির অবসান: এলাকাবাসীর উদ্যোগে ভাঙা কালভার্ট সংস্কার

মাদারীপুরের কালকিনি উপজেলায় সরকারি বরাদ্দের অপেক্ষায় না থেকে স্থানীয় বাসিন্দা...

বাফেডার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা 

বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেডা)-এর উদ্যোগে ‘এক্সচ...

তারেক রহমানকে হত্যার হুমকির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা) সেতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা