খেলা
বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ

ব্যাটিং কোচ নেই টাইগারদের

ক্রীড়া ডেস্ক : জিম্বাবুয়ে সিরিজের আগে দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার অ্যাশওয়েল প্রিন্সকে ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এক সিরিজের জন্য চুক্তি হয়েছিল প্রিন্স-বিসিবির। তবে জিম্বাবুয়ে সফরের পর তার সঙ্গে চুক্তি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট বোর্ড। চুক্তির মেয়াদ বাড়লেও আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে প্রিন্সকে পাচ্ছেন না সাকিব আল হাসানরা।

জিম্বাবুয়ে থেকে বাংলাদেশে না এসে আপাতত নিজ দেশ দক্ষিণ আফ্রিকায় যাবেন প্রিন্স। বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচক প্যানেলের এক সদস্য। তবে ঠিক কী কারণে অজি সিরিজে প্রিন্স থাকছেন না সেটি জানাননি তিনি।

তিনি বলেন, ‘আমি শুনেছি প্রিন্স এখনই বাংলাদেশে আসছেন না। জিম্বাবুয়ে থেকে দক্ষিণ আফ্রিকায় যাবেন তিনি। অস্ট্রেলিয়া সিরিজে থাকছেন না।’

প্রিন্সের না থাকার কারণ জানতে বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

অন্য একটি সূত্র জানিয়েছে, বাংলাদেশ দলের ব্যাটিং পরামর্শকের দায়িত্ব নেয়ার আগে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের সঙ্গে কাজ করতেন প্রিন্স। সেখান থেকে ইস্তফা দিতেই নিজ দেশে যাচ্ছেন তিনি। এজন্যই অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছুটি নিয়েছেন বাংলাদেশ দলের এই নতুন ব্যাটিং পরামর্শক।

শুধু জিম্বাবুয়ে সফরের জন্য প্রিন্সকে নিয়োগ দিয়েছিলো বিসিবি। সদ্য শেষ হওয়া সিরিজে তার অধীনে নিজেদের সেরাটা দিয়েছেন সৌম্য-শামীমরা। এজন্য প্রোটিয়া সাবেক এই ব্যাটসম্যানকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত রেখে দেওয়ায়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। সেই চুক্তি চূড়ান্ত না হলেও অস্ট্রেলিয়া সিরিজে তাকে পাবার ব্যাপারে আশাবাদী ছিল বাংলাদেশ।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

রাজশাহীতে এক হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

দেশজুড়ে ক্রমবর্ধমান বজ্রপাত প্রতিরোধ এবং জলবায়ু ও...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা