খেলা

ব্রিটেনকে চমকে দিল অস্ট্রেলিয়া

ক্রীড়া ডেস্ক: অস্ট্রেলিয়ার মেয়েরা একই ইভেন্টে সোনা জিতেছে। ছেলেরাই বা পিছিয়ে থাকে কি করে? যদিও মেয়েদের চেয়ে ছেলেদের লড়াইটা আরও বেশি কঠিন ছিল। গত পাঁচ অলিম্পিকে ব্রিটেনের পুরুষ রোয়িং দল কখনও সোনা হাতছাড়া করেনি যে!

কিন্তু এবার করল। করল সেই অস্ট্রেলিয়ার কাছেই। ২০১২ লন্ডন অলিম্পিকের পর নিজেদের সেরা টাইমিং করেই সোনা বগলদাবা করল অস্ট্রেলিয়ার পুরুষ রোয়িং দল, যা অলিম্পিক রেকর্ডও বটে (৫ মিনিট ৪২.৭৬ সেকেন্ড)। ওদিকে সোনা তো দূর। রূপা কিংবা ব্রোঞ্জও জোটেনি ব্রিটেনের কপালে। রোমানিয়া জিতেছে রূপা, ইতালি ব্রোঞ্জ।

মেয়েদের দলগত রোয়িংয়ে সোনা জিতল অস্ট্রেলিয়া:

ঝড়ো আবহাওয়া বেশ ভালোই ঝামেলা করছিল টোকিওর সী ফরেস্ট ওয়াটারওয়েতে। কিন্তু তাতে ভয় পেলে চলবে কী করে? বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ভয় পায়ওনি। সোনা তো জিতেছেই, করেছে অলিম্পিক রেকর্ডও। লুসি স্টেফান, রোজমেরি পোপা, জেসিকা মরিসন, অ্যানাবেল ম্যাকিন্টায়ারের দল সময় নিয়েছে ৬ মিনিট ১৫.৩৭ সেকেন্ড, দ্বিতীয় স্থানে থাকা নেদারল্যান্ডস দলের চেয়ে ০.৩৪ সেকেন্ড কম। ওদিকে আয়ারল্যান্ডের দলটা জিতেছে ব্রোঞ্জ।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

 ‘৩০০ ফিটের’ হাল

রাজধানীর যানজট কমানো, দ্রুত যোগাযোগ নিশ্চিত করা এবং পূর্বাচল নতুন শহরের সঙ্গে...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

সব সময় সবকিছু পরিকল্পনামতো হয় না

দেড় বছর পর বড় পর্দায় ফিরছেন নুসরাত ফারিয়া। আগামী ড...

‘লকডাউন’ দিল্লি!

ভারতের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিকে কেন্দ্র কর...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গুরুতর অসুস্থ অব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা