খেলা

মেসির জন্য ১০ নম্বর জার্সি আর কেউ নয়: রোনালদিনহো 

স্পোর্টস ডেস্ক: স্প্যানিশ ক্লাব বার্সেলোনার সেরা খেলোয়াড় কে? একটা নামেই আসবে তা হলো আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি। তবে লিওনেল মেসি সেরা গহওয়ার গল্পটা একদিনে হয়নি তার। ক্যারিয়ার শুরুর দিকে নানা অবদান রয়েছে ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো গাউচোর।

বার্সেলোনার হয়ে শুরুর দিনগুলোতে যে মেসির মাথার ওপর ছায়া ছিলেন রোনালদিনহো। বার্সার সিনিয়র দলের হয়ে মেসির প্রথম গোলের এসিস্টও করেছিলেন ব্রাজিলিয়ান জাদুকর। সেই গোলের পর রোনালদিনহোর কাঁধে চড়ে মেসির উদযাপনের ছবি এখনও বার্সেলোনার ইতিহাসের অন্যতম উল্লেখযোগ্য ঘটনা হিসেবেই রয়েছে।

সময়ের প্রবাহতায় এখন রোনালদিনহোকেও ছাপিয়ে গেছেন সেদিনের সেই ছোট্ট মেসি। রোনালদিনহোর রেখে যাওয়া ১০ নম্বর জার্সি পরেই বার্সেলোনার হয়ে সম্ভাব্য সকল দলীয় ও ব্যক্তিগত সাফল্য অর্জন করেছেন মেসি।

নিজের ফুটবল ক্যারিয়ারে বার্সেলোনা বাদে আর কোনো ক্লাবের জার্সিও গায়ে জড়াননি আর্জেন্টাইন জাদুকর। তবে বর্তমানে বার্সার সঙ্গে কোনো চুক্তি নেই মেসি। গত ৩০ জুন শেষ হয়েছে বার্সা ও মেসির সবশেষ চুক্তির মেয়াদ।

তবে স্প্যানিশ ক্লাবটি আশাবাদী খুব শিগগিরই মেসির সঙ্গে নতুন চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দেবে তারা। একই আশা ক্লাবটির সাবেক তারকা রোনালদিনহোর। তার মতে, মেসির উচিত বার্সেলোনা থেকেই অবসর নেয়া।

আর বার্সেলোনা থেকে অবসর নেয়ার পর মেসির দশ নম্বর জার্সিটিও তুলে রাখার পরামর্শ দিলেন রোনালদিনহো। ইতালিয়ান সংবাদ মাধ্যমে তিনি বলেছেন, ‘মেসিকে অবশ্যই বার্সেলোনায় থাকতে হবে। সে তার ১০ নম্বর জার্সিটি পেছনে রেখে যাবে। এরপর আর কেউই এটা পর আর কোনোদিন খেলবে না।’

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

 ‘৩০০ ফিটের’ হাল

রাজধানীর যানজট কমানো, দ্রুত যোগাযোগ নিশ্চিত করা এবং পূর্বাচল নতুন শহরের সঙ্গে...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

সব সময় সবকিছু পরিকল্পনামতো হয় না

দেড় বছর পর বড় পর্দায় ফিরছেন নুসরাত ফারিয়া। আগামী ড...

‘লকডাউন’ দিল্লি!

ভারতের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিকে কেন্দ্র কর...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গুরুতর অসুস্থ অব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা