খেলা

পিএসজিতে রামোসের অভিষেক হয়নি

ক্রীড়া ডেস্ক : প্যারিস সেন্ত জার্মেইতে (পিএসজি) যোগ দিলেও সের্হিয়ো রামোসের এখনো অভিষেক হয়নি। প্রাক মৌসুম ম্যাচে খেলার কথা থাকলেও কাফ ইনজুরিতে সেটি আর হয়নি। ফলে ক্লাবটিতে তার অভিষেক বিলম্বিত হচ্ছে।

পিএসজি বিবৃতিতে জানিয়েছে, গত সপ্তাহের শেষ দিকে অনুশীলনের সময় চোট পান রামোস। এখন বাম কাফ মাসলের চোট থেকে ধীরে ধীরে সেরে উঠছেন। আশা করা হচ্ছে, তিনি এক সপ্তাহের মধ্যে সেরে উঠবেন।

প্রাক মৌসুম ম্যাচে পিএসজির প্রতিপক্ষ ছিল রামোসেরই সাবেক ক্লাব সেভিয়া। পাশাপাশি এখানকার একাডেমি থেকেই বেড়ে ওঠেছিলেন। এখন আগামী এক সপ্তাহের মধ্যে ফিট না হলে পিএসজির প্রথম প্রতিযোগিতামূলক সফরও মিস করতে হবে তাকে। সেটি হলে তার অভিষেক আরও বিলম্বিত হবে।

প্রসঙ্গত, ৩৫ বছর বয়সী এই ডিফেন্ডার ফ্রি এজেন্ট হয়েই ফরাসি ক্লাবটিতে নাম লিখিয়েছেন। এর আগে রিয়াল মাদ্রিদের সঙ্গে ১৬ বছরের সম্পর্কের ইতি টেনেছেন স্প্যানিশ তারকা।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসামি মিম বেগম নাটোর থেকে গ্রেপ্তার

ঝালকাঠিতে আলোচিত নাইম তালুকদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিম বেগম (২৪)-ক...

ঝালকাঠিতে জাতীয় ফল মেলা ২০২৬ উদ্বোধন 

"করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস"— এই প্রতিপাদ্যকে সা...

মেসিকে যা উপহার দিতে চান কেপ ভার্দের প্রেসিডেন্ট

আগামী ৪ জুলাই মায়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টায় কেপ ভার্দে মুখোমুখি হবে বর্তমান...

নদীর পানি বৃদ্ধি, তবু নেই বন্যার ভয়

দেশের প্রধান নদ-নদীগুলোর পানি স্তরে সাম্প্রতিক সময়ে কিছুটা বৃদ্ধি লক্ষ্য করা...

২০টি আধুনিক কোচ পাঠাতে প্রস্তুত ভারত

বাংলাদেশের রেল যোগাযোগ ব্যবস্থাকে আরও আধুনিক ও শক্তিশালী করতে বড় ধরনের উদ্যো...

মাদারীপুরে ১১৬৫ পিস ইয়াবা উদ্ধার, আটক ১ 

মাদারীপুরের শিবচর উপজেলায় অভিযান চালিয়ে বাড়ির উঠানের কোণায় মাটির নিচে লুকানো...

আসামি মিম বেগম নাটোর থেকে গ্রেপ্তার

ঝালকাঠিতে আলোচিত নাইম তালুকদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিম বেগম (২৪)-ক...

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে দৃঢ়প্রত্যয়ী প্রধানমন্ত্রী 

জাতীয় অগ্রাধিকার বিবেচনায় ‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়নে সরকারে...

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৯৪ 

ঢাকার বিভিন্ন এলাকায় থেকে বিশেষ অভিযান চালিয়ে ৯৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহ...

পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি

গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। মঙ্গলবার (৩০ জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা